শিরোনাম
◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার

স্পোর্টস ডেস্ক : জুলাই মা‌সে বিশ্বকাপ ফাইনাল ম‌্যা‌চের পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তারপর কয়েক সপ্তাহ ধরে সবকিছু ঠাণ্ডা। গতকাল (শুক্রবার) ফিফা এক বিজ্ঞপ্তি দেওয়ার পর বিষয়টি আবারও শিরোনামে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দেশটির তিন ফুটবলারকে সব মিলিয়ে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

সবচেয়ে কঠোর শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। ফাইনালের পর প্রতিপক্ষ দলের গাভিকে আছাড় মেরে মাটিতে ফেলে দেন তিনি। তাকে ১০ আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। 

নাহুয়েল মোলিনাকে সমপরিমাণ আর্থিক জরিমানার পাশাপাশি সাত ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। থিয়াগো আলমাদা এক ম্যাচ নিষিদ্ধ ও ৩০ হাজার ডলার জরিমানা গুনবেন। সহকারী কোচ রবার্তো আয়ালাও তিন ম্যাচ নিষিদ্ধ ও ৩০ হাজার জরিমানার শাস্তি পেয়েছেন।

এই শাস্তির পর স্পেনের গণমাধ্যম সরব হয়ে উঠেছে। ইউরোপিয়ান দেশটির শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেট মার্কা-র প্রচ্ছদে উসকানিমূলক শিরোনাম ছাপা হয়েছে। গাভির ওপর পারেদেস ও আলমাদার চড়াও হওয়ার ছবি প্রকাশ করে লিখেছে, ‘হার মেনে নিতে না পারার জন্য কঠোর শাস্তি’।

তারপর আর্টিকেলের শেষে ‘ফকল্যান্ডস ব্যানার’-কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তালিকাভুক্ত করতে দ্বিধা করেনি এবং এটিকে ‘ভক্তদের দ্বারা অপমান ও নিক্ষেপ’-এর সমতুল্য বলে আখ্যা দিয়েছে। আর আর্টিকেলের ভেতরেও এর লেখক মিগেল সাঞ্জ কোনো রাখঢাক না রেখে বোকা অধিনায়ককে ‘তাদের সবার মধ্যে সবচেয়ে বর্বর বলে আখ্যা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়