শিরোনাম
◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোনাল‌দোকে হারিয়ে দিলেন মেসি, ছ’গুণ বেশি দামে বিক্রি হল আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের জার্সি 

স্পোর্টস ডেস্ক : মাঠের মধ্যে তাঁরা বহু বার একে অপরের মুখোমুখি হয়েছেন। কখনও লিয়োনেল মেসি জিতেছেন, কখনও ক্রিশ্চিয়ানো রোনাল‌দো। এ বার মাঠের বাইরেও লড়াই হল। সেই লড়াইয়ে রোনালদোকে হারিয়ে দিলেন মেসি।

সম্প্রতি নিলামে উঠেছিল মেসি এবং রোনাল‌দোর জার্সি। সেই নিলামে মেসির জার্সি বিক্রি হয়েছে রোনালদোর চেয়ে ছ’গুণ বেশি দামে। মেসি সেই জার্সিটি পরেছিলেন ২০১২-র অগস্টে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে। ম্যাচের শেষে সই করে জার্সিটি দিয়েছিলেন ম্যান ইউয়ের ম্যাসিয়োর রড থর্নলিকে। -- আনন্দবাজার

রোনাল‌দো জার্সিটি পরেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪-১৫ মরসুমে খেলা একটি ম্যাচে। মেসির জার্সিটি বিক্রি হয়েছে ৬৩ লক্ষ ৫৬ হাজার টাকায়। রোনালদোর জার্সি বিক্রি হয়েছে ১০ লক্ষ ১৯ হাজার টাকায়। অর্থাৎ মেসির থেকে ছ’গুণ কম দাম পেয়েছে রোনালদোর জার্সি। তবে দু’টি জার্সিতে পার্থক্যও রয়েছে। মেসি ওই জার্সিটি পরে খেলেছিলেন। কিন্তু রোনালদো খেলেননি। সেটি ওয়ার্ম-আপের সময় পরেছিলেন।

মেসির সেই জার্সি থর্নলি কী ভাবে পেয়েছিলেন তার নেপথ্যেও একটি কাহিনি রয়েছে। থর্নলি বলেছেন, “ম্যাচের দু’দিন আগে জেরার্ড পিকেকে মেসেজ করে লিখেছিলাম, ‘আমি কোনও দিন তোমার থেকে কিছু চাইনি। কিন্তু এ বার মেসির একটা জার্সি চাই’।” ম্যাচের পর পিকে ম্যাঞ্চেস্টারের সাজঘরে এসে থর্নলিকে বার্সেলোনার সাজঘরে নিয়ে যান। সেখানেই মেসি সই করা জার্সি তুলে দেন থর্নলির হাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়