শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৭:৫৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলারকে নিয়ে নতুন স্বপ্ন, খেলবেন ফর্টিসের হয়ে

বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় আছেন জাপানি উইঙ্গার সুকি ইতোফুসা। তার আগেই ঘরোয়া ফুটবলের জন্য তাকে নিশ্চিত করেছে ফর্টিস এফসি। এরই মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে দেশের লিগে খেলবেন তিনি। পাসপোর্টের বায়োমেট্রিকও এরই মধ্যে করে ফেলেছেন সুকি। ঘরোয়া ফুটবলে আসন্ন মৌসুমে এখন পর্যন্ত সেরা সাইনিং হতে যাচ্ছে এটি। 

বর্তমানে লাওসের টপ লিগে খেলছেন জাপানে জন্ম নেওয়া সুকি।  

সর্বশেষ মৌসুমে ফর্টিস লিগ শিরোপার রেসে ছিল প্রায় শেষ পর্যন্ত। এবার এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলছে।  

ঢাকায় মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এখন তারা চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার অপেক্ষায়। চ্যালেঞ্জ লিগের আগে পাসপোর্ট হয়ে গেলে গ্রুপের খেলায় ফর্টিসের জার্সিতে দেখা যাবে সুকিকে।  

ফর্টিস ক্লাব সভাপতি শাহিন হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা এমন একজন খেলোয়ারকে খুঁজছিলাম। এবার তাকে পেয়ে গেছি। তার খেলার ভিডিও দেখে পছন্দ হয়েছে। আশা করছি কয়েক দিনের মধ্যে সুকি ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবে। একটা পেশাদার ক্লাব হিসেবে আমরা যে উন্নতি করছি এই চুক্তিটি তারই প্রমাণ। আমরা আশা করি, দারুণ একটা দল নিয়ে আসন্ন মৌসুমে মাঠে নামবো এবং শিরোপা জেতার জন্য লড়াই করবো।” 

এদিকে লিগের খেলা পিছিয়ে যাচ্ছে। এই মাসে লিগ শুরু হচ্ছে না। ২৭ আগস্ট (সম্ভাব্য) শুরু হয়ে যাবে জাতীয় দলের ক‍্যাম্প। লিগ শুরু ১৮ সেপ্টেম্বর এবং ফেডারেশন কাপের খেলা মাঠে গড়াবে শুরু ২২ সেপ্টেম্বর। দলবদল চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়