শিরোনাম
◈ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ◈ কলকাতার হোটেলে কখন এবং কীভাবে আগুন, যা জানা গেল ◈ টানা পতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত ◈ হামে শিশুমৃত্যুতে বুকের দুধ ও অপুষ্টির প্রভাব ভয়াবহ: গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র ◈ দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন ◈ বিন্না ঘাস কী, কেন এর ব্যবহার বাড়াতে চায় সরকার? ◈ ‘মনে হয়েছিল মরেই যাব’ : কলকাতার হোটেলে আগুন থেকে বাঁচার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ৩ বাংলাদেশি ◈ বাংলাদেশের ব্রহ্মপুত্রের নদের পলিতে রেয়ার আর্থের সন্ধান, খুলতে পারে উচ্চপ্রযুক্তি শিল্পের নতুন দুয়ার! ◈ এবার হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে? 

স্পোর্টস ডেস্ক : দ্য হান্ড্রেডে আগামী দিনে দলের সংখ্যা বাড়লে ফের বিনিয়োগের দৌড়ে নামতে পারে কলকাতা নাইট রাইডার্সের মালিকপক্ষ নাইট রাইডার্স গ্রুপ (কেআরজি)। একটি রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড যদি দ্য হান্ড্রেডে দলের সংখ্যা আট থেকে বাড়িয়ে দশ করে, তাহলে কেআরজি ফের আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী। বলিউড সুপারস্টার শাহরুখ খানের সহ মালিকানাধীন কেআরজি গত বছর দ্য হান্ড্রেডের আটটি ফ্র্যাঞ্চাইজিতে অংশীদারিত্ব কেনার প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। 

সেই সময় ট্রেন্ট রকেটসের ৪৯ শতাংশ অংশীদারিত্ব কেনার দৌড়েও ছিল তাঁরা।

শেষ পর্যন্ত ট্রেন্ট রকেটসের অংশীদারিত্ব ৪ কোটি পাউন্ডেরও কম মূল্যে কেনে চেলসির সহ মালিক টড বোহলির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম, যার সঙ্গে ছিলেন ব্রিটিশ ব্যবসায়ী জোনাথন গোল্ডস্টেইন। --- আজকাল

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেআরজির মনে হয়েছিল ট্রেন্ট রকেটসের মূল্যায়ন কিছুটা বেশি করা হয়েছে। সেই কারণেই তাঁরা বিড থেকে সরে দাঁড়ায়। তবে দ্য হান্ড্রেডে নতুন দল যোগ হলে পরিস্থিতি বদলাতে পারে। ইসিবির বর্তমান মিডিয়া রাইটস সাইকেল ২০২৮ সাল পর্যন্ত চলবে। তাই তার আগে নতুন দল যোগ করার সম্ভাবনা খুবই কম। 

সম্ভাব্য দুই নতুন দলের জন্য ডারহাম এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের একটি শহর, ব্রিস্টল অথবা টনটনকে ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন দুটি দল যোগ হলে অবশ্য দ্য হান্ড্রেডের মিডিয়া স্বত্বের মূল্যও বাড়তে পারে।

বিশ্বের অন্যতম বড় ক্রীড়া গোষ্ঠী কেআরজি। ভারতে কেকেআর ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহিতে বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক তাঁরা। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড চালু করে আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় পদক্ষেপ নিয়েছে কেআরজি। এটিই বিশ্বের প্রথম কোনও গ্লোবাল ক্রিকেট ব্র্যান্ডের তৈরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

স্টেডিয়াম উদ্বোধনের সময় শাহরুখ খান বলেন, 'একটা স্বপ্ন দিয়ে যা শুরু হয়েছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের সকলের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স এবং নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে শুধু একটা ক্রিকেট মাঠ তৈরি করা হয়নি, বরং এমন একটা জায়গা গড়ে তোলা হয়েছে যা সম্প্রদায়, একতা, উদ্দীপনা এবং বিনোদনের প্রতীক হবে। 

পরিবার, ক্রিকেটপ্রেমী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মাঠ লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের ঘর হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তাই দ্য হান্ড্রেডে নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ হলে কেআরজি ফের ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রবেশের চেষ্টা করে কি না, সেদিকেই এখন নজর ক্রিকেট মহলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়