শিরোনাম
◈ হোটেলে দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপে আলোচিত মিসরের সেই কোচ (ভিডিও) ◈ রাজধানীসহ বিভিন্ন জেলায় চালু মহিলা বাস সার্ভিস ◈ সড়ক-বাঁধের ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ সরকারের ◈ রাজস্ব খাতে সৎ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রুফটপ সোলারে যাচ্ছে  শিল্প কারখানা ও বা‌ণি‌জ্যিক প্রতিষ্ঠান ◈ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ◈ রোমানিয়া-বুলগেরিয়াসহ ৪ দেশের বাংলাদেশিদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে দ্বিতীয় টেস্ট শ‌নিবার, প্রথম দিনের টিকিট বিক্রি শেষ চার‌দিন আ‌গেই ◈ এবার কোচ হ‌লেন সা‌বেক ক্রিকেটার র‌বিচন্দ্রন অশ্বিন ◈ ভারতের নতুন কূটনৈতিক সংকট শেখ হাসিনা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হোটেলে দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপে আলোচিত মিসরের সেই কোচ (ভিডিও)

মাঠের বাইরের ঘটনায় আবারও আলোচনায় এসেছেন মিসরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। উত্তর উপকূলের একটি হোটেলে তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম ও সাবেক স্ত্রী হুবাইদার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুই পক্ষের বিবাদের মধ্যে পড়ে একপর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হোসাম।

স্কাই নিউজ আরাবিয়ার প্রতিবেদনের বরাতে মিসরীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর উপকূলের মারিনা রিসোর্ট এলাকার একটি হোটেলের ক্যাফেতে এ ঘটনা ঘটে। ওই সময় বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামকে নিয়ে হোটেলে ছিলেন হোসাম। এর আগে তারা মিসরের জনপ্রিয় শিল্পী মোহামেদ রামাদানের একটি পরিবেশনা দেখে সেখানে ফিরেছিলেন।

হোটেলে ফেরার পর হঠাৎ সেখানে উপস্থিত হন হোসামের সাবেক স্ত্রী হুবাইদার সন্তানরা। তারা হোসামের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন এবং তাকে চেয়ার থেকে উঠে তাদের সঙ্গে যাওয়ার কথা বলেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কিছুক্ষণ পর ড্যান অ্যাডামের সঙ্গে হুবাইদা ও তার মেয়ের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই বাগ্‌বিতণ্ডা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পরে আরও কয়েকজন এতে জড়িয়ে পড়লে হোটেলের ক্যাফেতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

ড্যান অ্যাডামের অভিযোগ, বিবাদের সময় তার দিকে গরম কফি ছুড়ে মারা হয়। এরপর তাকে থাপ্পড় ও ঘুষি মারা এবং চুল টানার ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুই পক্ষের মাঝখানে পড়ে যান হোসাম। একপর্যায়ে অতিরিক্ত চাপের মধ্যে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। ঘটনাটি প্রত্যক্ষ করা এক ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ঘটনার পর হোসামের সাবেক স্ত্রী হুবাইদা পুলিশ স্টেশনে গিয়ে একটি প্রতিবেদন জমা দেন। তবে পরে তিনি স্বেচ্ছায় সব অভিযোগ প্রত্যাহার করে নেন। এদিকে ঘটনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম। নিজের অভিজ্ঞতা তুলে ধরার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ওই ঘটনায় তার সঙ্গে কী ঘটেছিল, তা বর্ণনা করেন।

এর আগে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়ে আলোচনায় এসেছিলেন হোসাম হাসান। মিসর ম্যাচটি হেরে যাওয়ার পর ফিফারও সমালোচনা করেন তিনি। সেই ঘটনার প্রায় দেড় মাস পর এবার পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ফের খবরের শিরোনামে এলেন মিসরের এই কোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়