শিরোনাম
◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ ◈ বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড ◈ চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী ◈ আগাছা মারতে প্যারাকোয়াট, মরছে মানুষ: ৭০ দেশে নিষিদ্ধ, বাংলাদেশে চলছে কীভাবে ◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ◈ বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে মারওয়া খায়ের, লন্ডনের ট্রেনের কণ্ঠস্বর থেকে প্রশিক্ষক! ◈ কাতার, মরক্কো ও মিশরসহ আরবের ছয় দেশ ইনফান্তিনোর পাশে, ফিফা সভাপতির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে 

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ১২:২৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড

স্পোর্টস ডেস্ক : নতুন মওশুম শুরুর আগে আর্লিং হালান্ডের মুকুটে নতুন পালক। একটা-দু’টো নয়। চারটে কীর্তির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল নরওয়ে ও ম্যাঞ্চেস্টার সিটির তারকার। বিশ্বকাপ মাতিয়ে রেখেছিলেন হালান্ড। এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাঁদের ইনস্টাগ্রাম পোস্টে তরুণ স্ট্রাইকারের হাতে স্বীকৃতি তুলে দেওয়ার কথা জানিয়েছে।

হালান্ডের প্রথম কৃতিত্ব হল- সবচেয়ে কম ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০০ গোল করার কীর্তি। গত বছরের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিপক্ষে গোল করে মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০২২-২৩ মওশুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ইংলিশ ফুটবলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন নরওয়ে তারকা।

দ্বিতীয় কৃতিত্ব- প্রিমিয়ার লিগে অভিষেক মওশুমে সর্বাধিক গোলের রেকর্ডের জন্যও গিনেসের স্বীকৃতি পেয়েছেন হালান্ড। ২০২২-২৩ মওশুমে ৩৮টি প্রিমিয়ার লিগের ম্যাচে ৩৬ গোল করে এক মওশুমে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছিলেন তিনি।

তৃতীয় কৃতিত্ব- এবার আর প্রিমিয়ার লিগ নয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ কীর্তির জন্য হালান্ডের নাম গিনেস বুকে উঠেছে। ২০২৩ সালের ১৪ মার্চ আরবি লাইপজিগের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে পাঁচ গোল করেছিলেন হালান্ড। চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করা মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখালেন তিনি। এর আগে এই কৃতিত্ব রয়েছে লিওনেল মেসি ও লুইস আদ্রিয়ানোর।

চতুর্থ কৃতিত্ব- এই স্বীকৃতিটি এসেছে আন্তর্জাতিক ফুটবল থেকে। উয়েফা নেশনস লিগে ১৯ গোল করে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২০ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত তাঁর করা গোলগুলো এই রেকর্ডের জন্য বিবেচনা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়