শিরোনাম
◈ বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড ◈ চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী ◈ আগাছা মারতে প্যারাকোয়াট, মরছে মানুষ: ৭০ দেশে নিষিদ্ধ, বাংলাদেশে চলছে কীভাবে ◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ◈ বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে মারওয়া খায়ের, লন্ডনের ট্রেনের কণ্ঠস্বর থেকে প্রশিক্ষক! ◈ কাতার, মরক্কো ও মিশরসহ আরবের ছয় দেশ ইনফান্তিনোর পাশে, ফিফা সভাপতির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে  ◈ আ‌সিয়ান কা‌পে ভারত খেল‌বে না, তা‌দের জায়গায় খেলতে প্রস্তুত বাংলাদেশ ◈ ইরানের বিরুদ্ধে ‘অনির্দিষ্টকাল’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, নতুন রণতরি মোতায়েন ◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪১ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আ‌সিয়ান কা‌পে ভারত খেল‌বে না, তা‌দের জায়গায় খেলতে প্রস্তুত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সে‌প্টেম্ব‌রে ভারত সফ‌রে আস‌ছে ব্রা‌জিল ফুটবল দল। এই দ‌লের সঙ্গে প্রীতি ম্যাচকে সামনে রেখে ভারত শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়ায় আশিয়ান কাপে খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সম্ভাবনাটি কাজে লাগাতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে। এখন বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে।

আগামী ২৪ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৪টি দল নিয়ে প্রিমিয়ার ও চ্যালেঞ্জ দুই বিভাগে আয়োজিত হবে আশিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ায়, আর চ্যালেঞ্জ ডিভিশনের আয়োজন করবে হংকং।

প্রিমিয়ার ডিভিশনে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তানের খেলার কথা রয়েছে। এই বিভাগে ভারতেরও অংশ নেয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তারা সরে দাঁড়ানোয় শূন্যস্থান পূরণের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আশিয়ান কাপে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে টুর্নামেন্টে খেলার প্রস্তুতিও শুরু করেছে বাফুফে। ফিফার অনুমোদন মিললে ভারতের জায়গায় প্রিমিয়ার ডিভিশনে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশকে। এখন সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে দেশের ফুটবল অঙ্গন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়