শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ১০:২১ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কীভাবে জর্জিনার সঙ্গে প্রথম দেখা ক্রিশ্চিয়া‌নো রোনালদোর? তারকা দম্পতির স্বপ্নের কাহিনি

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর এবং জর্জিনা রডরিগেজ এখন বিবাহিত দম্পতি। বাগদানের ঠিক এক মাস পর গাঁটছড়া বাঁধলেন পাওয়ার কাপল। দু'জনের প্রেম কাহিনি বহুল চর্চিত। শুধুমাত্র ফুটবলেই নয়, আধুনিক ক্রীড়াজগতেও। পায় এক দশক ধরে রোনালদো এবং জর্জিনার প্রেম কাহিনি বহু চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। রয়েছে প্রচুর স্মরণীয় স্মৃতিও। তবে তাঁদের প্রেম কাহিনি সিনেমার মতো। দু'জন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। কিন্তু একটি সাক্ষাৎ বদলে দেয় সবকিছু। রোনালদোর সঙ্গে জর্জিনার প্রথম দেখা কোথায় এবং কীভাবে জানেন? 

একটি বিলাসবহুল রিটেল স্টোরে প্রথমবার মুখোমুখি হয় দু'জন। তাঁদের প্রথম সাক্ষাতের গল্প আগেও বেশ কয়েকবার শোনান জর্জিনা। বিভিন্ন সাক্ষাৎকারে এবং নিজের নেটফ্লিক্স সিরিজ 'আই অ্যাম জর্জিনা' তে তাঁদের কাহিনি জানান। সালটা ২০১৬। মাদ্রিদের একটি গুচির দোকানে শপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। তখন রিয়াল মাদ্রিদে খেলতেন রোনালদো।

 সাফল্য এবং জনপ্রিয়তার চূড়ায়। একদিন গুচির দোকানে যান পর্তুগিজ তারকা। প্রথম দেখাতেই একে অপরের প্রতি আকর্ষিত হয়ে পড়েন। পরে সেদিনের ব্যাখ্যা করতে গিয়ে জর্জিনা জানান, তাঁদের মধ্যে 'লাভ অ্যাট ফার্স্ট সাইট' হয়। প্রথম দেখাতেই রোনালদোর ব্যবহারে মুগ্ধ হয়ে যান। তার কয়েকদিনের মধ্যেই অন্য একটি ব্র্যান্ডের ইভেন্টে দু'জনের দেখা হয়। সেখানে দু'জনের মধ্যে কথা হয়। নিরপেক্ষ জায়গায় দেখা হওয়ায় প্রাণ খুলে কথা বলতে পারে দু'জনেই। সেই শুরু। 

তারপর ঘটনাচক্রে সম্পর্কে জড়ান রোনালদোর এবং জর্জিনা। প্রথমদিকে সম্পর্ক গোপনে রাখেন দু'জনই। কিন্তু মিডিয়ার থেকে বেশিদিন আড়ালে রাখা সম্ভব হয়নি। ২০১৬ সালের শেষদিকে প্যারিসের ডিসনিল্যান্ডে দু'জনকে একসঙ্গে দেখা যায়। একটি উইগ এবং সানগ্লাস পরে চেহারা লুকোনোর চেষ্টা করেন রোনালদো। 

তবে বেশিদিন সম্পর্ক লুকিয়ে রাখেনি। ২০১৭ সালে সেরা ফিফা ফুটবল অ্যাওয়ার্ডে তারকা দম্পতির রেড কার্পেট ডেবিউ হয়। তারপর থেকে রোনাল্ডো ফুটবলের জন্য যে দেশেই খেলতে গিয়েছেন, জর্জিনা তাঁর সঙ্গে যান। প্রথমে মাদ্রিদ থেকে তুরিন। ২০১৮ সালে রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর লন্ডনে স্থানান্তরিত করেন এই যুগল। এরপর আল নাসেরে যোগ দেওয়ার পর সৌদি আরবের রিয়াদে বসবাস শুরু করেন। 

একসঙ্গে পাঁচ সন্তানকে বড় করছেন রোনালদো এবং জর্জিনা। তাঁদের সবচেয়ে বড় ছেলে রোনালদো জুনিয়র। তারপর স্যারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া ইভা এবং ম্যাতিও। রোনাল্ডো-জর্জিনার প্রথম সন্তানের জন্ম ২০১৭ সালে। মেয়ের নাম রাখেন অ্যালানা মার্টিনা। ২০২২ সালের এপ্রিলে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। নাম রাখেন বেলা এসমেরালডা। ঝড়-ঝাপটাও গিয়েছে এই দম্পতির ওপর দিয়ে। 

২০২২ সালে জন্মের সময় সদ্যোজাত সন্তান অ্যাঞ্জেলকে হারান তাঁরা। সেই সময় আরও কাছাকাছি চলে আসে দু'জন। আনুষ্ঠানিক বিয়ের আগে থেকেই মিডিয়া সাক্ষাৎকার এবং সোশ্যাল মিডিয়া পোস্টে জর্জিনাকে স্ত্রী হিসেবে সম্বোধন করেন রোনাল্ডো। অবশেষে ১১ আগস্ট সেই দিন আসে। চিরকাল একসঙ্গে থাকার অঙ্গীকার নেন রোনালদো এবং জর্জিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়