শিরোনাম
◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ১০:৩৭ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবাকে হারিয়ে আবেগঘন বার্তা মেসির

বাবাকে হারিয়ে গভীর শোক ও আবেগের কথা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বাবাকে স্মরণ করে বলেন, এখনো বিশ্বাস করতে পারছেন না যে বাবা আর নেই।

মেসি লেখেন, বাবার কাছ থেকে বার্তা পাওয়ার অপেক্ষায় তিনি সবসময় থাকতেন। জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বাবার উপস্থিতি ও সমর্থনের কথাও স্মরণ করেন তিনি। বাবার পরামর্শ ও ভালোবাসা তাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে বলেও জানান এই ফুটবল তারকা।

বাবাকে হারানোর পর ফুটবল ক্যারিয়ার নিয়েও নিজের ভেতরের নানা অনুভূতির কথা তুলে ধরেন মেসি। একই সঙ্গে জানান, বাবার শেখানো মূল্যবোধ তিনি নিজের সন্তানদেরও শেখানোর চেষ্টা করেন।

আবেগঘন বার্তার শেষ দিকে মেসি লেখেন, তিনি বাবাকে অনেক মিস করবেন। তবে বাবা সবসময় তার ও পরিবারের মাঝে উপস্থিত থাকবেন। উপর থেকে যেন বাবা তাদের দেখাশোনা করেন—এমন আকুতিও জানান তিনি।

বাবার উদ্দেশে মেসি বলেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি, বাবা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়