শিরোনাম
◈ ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় (ভিডিও) ◈ বাংলাদেশে আমদানি বাড়ছে না, এলসি খোলা বেড়েছে ৭ শতাংশ: কী বলছে অর্থনীতির চিত্র? ◈ সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার ◈ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব:তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ কেন পালন করা হয় আখেরি চাহার সোম্বা, আমল কী? ◈ যে কারণে বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা করেছে কানাডার সরকার ◈ ‘আজ যদি এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যায় গোয়েন্দা বাহিনী, কিছু করার থাকবে না’ ◈ প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত, ভোটাধিকার নিয়ে আদালতে লড়াই ◈ বিশ্বকাপের খেলা চালা‌তে আমেরিকায় ঢুকতে দেননি ডোনাল্ড ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি ◈ চ‌ব্বি‌শের জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের তালিকা করলো কারা?

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ১২:৩৫ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০১:১২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের খেলা চালা‌তে আমেরিকায় ঢুকতে দেননি ডোনাল্ড ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি

স্পোর্টস ডেস্ক : সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আর্তানের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার স্বপ্ন ছিল। দেশের ইতিহাসে প্রথম রেফারি হিসাবে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দায়িত্ব পালনের সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোঁয়ার্তুমিতে সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। আমেরিকার অভিবাসন নীতির কড়াকড়ির জন্য আমেরিকায় ঢুকতেই পারেননি তিনি। সোমালিয়ার সেই রেফারি এবার নাম লেখাতে চলেছেন ইতিহাসে।

প্রথম ইউরোপের বাইরের বাসিন্দা হিসাবে উয়েফা সুপার কাপের ম্যাচ আয়োজন করতে চিলেছেন তিনি। বস্তুত ফিফা এবং উয়েফার নিজেদের বিবাদের জেরেই বড়সড় সুযোগ পেয়ে গেলেন ওমর আবদুলকাদির আর্তান। ফিফা তাঁর সঙ্গে যে ‘অন্যায়’ করেছে সেটার পালটা হিসাবেই আর্তানকে পুরস্কৃত করতে চান উয়েফা কর্তারা। সেজন্যই তাঁকে উয়েফা সুপার কাপের রেফারি হিসাবে বেছে নেওয়া হয়েছে। বুধবার প্যারিস সাঁ জাঁ বনাম অ্যাস্টন ভিলার মধ্যেকার ম্যাচের দায়িত্বে থাকবেন সোমালিয়ার রেফারি। এর আগে যতবার উয়েফা সুপার কাপ হয়েছে, সেই ম্যাচ খেলিয়েছেন ইউরোপের কোনও দেশের রেফারি।

উল্লেখ্য, আমেরিকায় বিশ্বকাপ খেলাতে গিয়ে চরম হেনস্তার মুখে পড়তে হয় সোমালিয়ার রেফারিকে। ওমরের দাবি, মায়ামি বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বন্দিদের জন্য নির্ধারিত একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে কোনও স্পষ্ট কারণ না জানিয়েই তাঁকে তুরস্কের ইস্তানবুলে ফেরত পাঠানো হয়। কেন আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হল না, সে বিষয়েও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ওমরের কাছে বৈধ মার্কিন ভিসা এবং সোমালিয়ার কূটনৈতিক পাসপোর্ট ছিল। তা সত্ত্বেও তাঁকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়।

পরে অবশ্য ওমর দেশে ফেরার পর বীরের সম্মান পান। বিমানবন্দরে শত শত সমর্থক, ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তা এবং সরকারি প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাঁকে বীরের সম্মান জানান। ব্যানার, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, এরপরই আর্তানের সঙ্গে যোগাযোগ করে উয়েফা। তাঁকে ওই বড় দায়িত্ব দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়