শিরোনাম
◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৬:১৩ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনফান্তিনোকে সরা‌নো যা‌বে না, ফিফা সভাপতির পাশে ট্রাম্প : ফুটবল দুনিয়াকে ‘হুমকি’ মার্কিন প্রেসিডেন্টের?

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে কার্যত একজোট বিশ্বের একাধিক মহাদেশ। একের পর এক বিতর্কে কার্যত নাস্তানাবুদ ইনফান্তিনো। ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকা তাঁর বিরোধিতা করছে। 

ফিফা কাউন্সিলের ৩৭ সদস্যের সবাই তাঁর পক্ষে নেই। ফুটবল মহলে অনেকে ইনফান্তিনোর বিরোধিতা করলেও রাজনৈতিক মহলের একজনকে পাশে পাচ্ছেন। তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে ফিফাকে বার্তা দিয়ে রাখলেন ট্রাম্প। শুধুই কি বার্তা, নাকি প্রচ্ছন্ন হুমকি?-- সূত্র, সংবাদপ্রতি‌দিন

প্রথমে বিশ্বকাপে বিতর্ক। তারপর বিশ্বকাপ বিক্রির ‘চক্রান্ত’। সম্প্রতি পরকীয়ার অভিযোগ। অভিযোগ, উয়েফার সাধারণ সচিব থাকাকালীন এক কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এমনকী সংস্থার ভাঁড়ার থেকে প্রাক্তন প্রেমিকাকে উপহার দেওয়ারও অভিযোগ উঠেছে। বিশ্বকাপ বেসরকারিকরণের বিরুদ্ধে তিন মহাদেশ একত্রিত সুরে প্রতিবাদ করেছে। আসলে, বিশ্বকাপ বিক্রি হলে লাভবান হতেন ট্রাম্পের জামাইয়ের পরিবার। সেটা ধাক্কা খেয়েছে।

তারপরই সোশাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, ফিফা যদি কোনও কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা ভাবে, তাহলে সেটি হবে মারাত্মক ভুল সিদ্ধান্ত। তিনি আরও জানিয়েছেন, ইনফান্তিনোর নেতৃত্বেই সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজিত হয়েছে। তাই তিনি সরে গেলে ফিফা আর কখনও সফল হতে পারবে না। এ কি শুধুই সমর্থন? নাকি ফুটবল মহলকে প্রচ্ছন্ন হুমকি?

এর আগে ফিফা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ফিফার দাবি, সংস্থাকে দুর্বল করার জন্য পরিকল্পিত সমালোচনা চালানো হচ্ছে। ফিফা জানায়, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে কারও আপত্তি থাকলে তা ফিফার নিয়ম মেনে গণতান্ত্রিক ভাবেই জানাতে হবে। ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করেছে আমেরিকার ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে ট্রাম্পকে পাশে পেলেও ইনফান্তিনোর আসন টলমল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়