শিরোনাম
◈ ভুয়া কনের ফাঁদে নিঃসঙ্গ চীনা পুরুষেরা, গড়ে উঠেছে প্রতারক ম্যাচমেকিং (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’: আদালতের বাইরে আটক ও বিচার ছাড়াই বাংলাদেশিদের ‘পুশব্যাক’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন সামনে, চূড়ান্ত প্রস্তুতিতে ইসি-সংসদ সচিবালয়ের বৈঠক ◈ গোটা প‌রিবার‌কে প্রা‌ণে মে‌রে ফেলার হুম‌কি দি‌য়ে সৌরভ গাঙ্গু‌লি ও স্ত্রী ডোনা‌কে চিঠি! সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়  ◈ ইংল‌্যা‌ন্ডের ফুটবল ক্লাব লিভারপুল কেনার দৌড়ে ভারতীয় শিল্পপতি, সঙ্গে বেজোস-সাভেরিন ◈ চাঁদপুরে বাস-হাইড্রোলিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ও ১৫ জন আহত ◈ শিক্ষায় বেহাল অবস্থা, একাদশে ১৫ লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা! ◈ ৮ মাস পর বাংলাদেশ সিরিজ দিয়ে ফিরছেন নাথান লায়ন? ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা ◈ বিরোধীদের চাপে নতি স্বীকার, ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদি সরকার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ১১:৫৪ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের ফুটবল ক্লাব লিভারপুল কেনার দৌড়ে ভারতীয় শিল্পপতি, সঙ্গে বেজোস-সাভেরিন

স্পোর্টস ডেস্ক : বিক্রি হয়ে যাচ্ছে ইংল্যান্ডের অন্যতম সেরা ফুটবল ক্লাব লিভারপুলের মালিকানার অংশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কেনার দৌড়ে রয়েছেন এক অনাবাসী ভারতীয় শিল্পপতিও। লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গোষ্ঠীর (এফএসজি) কাছ থেকে শেয়ার কেনার লড়াইয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন ব্যবসায়ী গোষ্ঠী।

অনাবাসী শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই অমিতের গোষ্ঠীতে রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। তাঁদের গোষ্ঠী লিভারপুলের এক তৃতীয়াংশ মালিকানা কিনে নিতে পারেন। ব্রিটেনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই এফএসজি কর্তৃপক্ষ শেয়ার হস্তান্তরের বিষয়টি ঘোষণা করতে পারেন।

 এফএসজি কর্তৃপক্ষই জানিয়েছেন, অমিতের নেতৃত্বাধীন গোষ্ঠী শেয়ার কিনতে আগ্রহী। গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অমিতের নেতৃত্বাধীন ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে প্রস্তাবিত চুক্তির মূল্য প্রায় ৪৫০ কোটি পাউন্ড। যা ভারতের প্রায় ৫৬ হাজার ২৬০ কোটি টাকা। তা হলে বিশ্বের দামী ক্লাবগুলির তালিকায় চলে আসবে লিভারপুল।

বেজ়োস আমেরিকার এনএফএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজ়ি কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন অতীতে। তবে এই প্রথম কোনও ফুটবল ক্লাবে বিনিয়োগ করতে চলেছেন। সাভেরিন বছর চারেক আগে চেলসি কেনার চেষ্টা করেছিলেন। অমিত অবশ্যই আগেই ফুটবলে বিনিয়োগ করেছেন। চ্যাম্পিয়নশিপের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের শেয়ার রয়েছে তাঁর কাছে। 

২০১০ সালে লিভারপুলের মালিকানা কেনে এফএসজি। শেয়ার বিক্রি করলেও তাদের হাতেই থাকবে ক্লাবের নিয়ন্ত্রণ। উল্লেখ্য, এ বছরই আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়ি রাজস্থান রয়্যালসের ৭৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছে মিত্তলের নেতৃত্বাধীন ব্যবসায়ী গোষ্ঠী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়