শিরোনাম
◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ◈ ফ্রান্স-ইতালি লড়াইয়ে জিতল না কেউ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মা‌ঠে জিসান ঝড়, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করলো এইচপি

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ৮৯ রানের বিশাল জয়ের পর দ্বিতীয় ম্যাচে জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ফলে সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে এইচপি দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান করে মালয়েশিয়া। জবাবে জিসানের ঝড়ো ফিফটিতে মাত্র ৮ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। -- ডেইলি ক্রিকেট

১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মালয়েশিয়ার বোলারদের ওপর চড়াও হন জিসান। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন তিনি। অপর প্রান্তে জাওয়াদ আবরারও ছিলেন আগ্রাসী। তবে ৮ বলে ২৩ রান করে দ্বিতীয় ওভারেই থামেন আবরার। একই ওভারে ৩ বলে ৪ রান করা আরিফুল ইসলামকে ফেরান আরিফউল্লাহ।
 
দ্রুত দুই উইকেট হারালেও থামেনি বাংলাদেশের রানের গতি। জিসানের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে জয়কে আরও সহজ করে দেন সাব্বির রহমান। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ এই ব্যাটার। প্রথম ম্যাচে ১৪ রান করা সাব্বিরন আজ ৮ বলে ১২ রান করে ফিরেছেন প্রশান্ত মাধুকারের বলে ক্যাচ দিয়ে।

এরপর শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে দ্রুত জয় নিশ্চিত করেন জিসান। মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করা এই ওপেনার শেষ পর্যন্ত থামেন ২১ বলে ৭ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থেকে। শামীম করেন অপরাজিত ৮ রান।

এর আগে ব্যাট হাতে অধিনায়ক সৈয়দ আজিজের ৪০ এবং আহমেদ আকিল ওয়াহিদের ৩০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে মালয়েশিয়া। উইকেট কম গেলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি ডেভ হয়াটমোরের শিষ্যরা।

  • সর্বশেষ