শিরোনাম
◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায়  চূড়ান্ত, বিএনপির নতুন মহাসচিব কে? ◈ সে‌প্টেম্ব‌রে ভারতীয় দল বাংলা‌দে‌শ সফর করতে মো‌দির কা‌ছে অনু‌মো‌তি চাইবে বি‌সি‌সিআই ◈ এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র, দেশে লোডশেডিংয়ের ভোগান্তি ◈ ইলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন ৯-এর ধ্বংসাবশেষে চাঁদে ২৭ মিটার গর্ত, ছড়িয়ে পড়েছে ধূলিকণা-শিলাখণ্ড ◈ নরও‌য়ের ৪৫ বছরের মহিলা ইনফান্তিনোর চ্যালেঞ্জার, ফিফা সভাপতি নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ  ◈ মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সাক্ষী সেই ঐতিহাসিক ফুটবল এবার নিলামে, দাম উঠ‌তে পা‌রে ১০ মি‌লিয়ন ডলার ◈ বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রপতি কী করতে পারেন আর কী পারেন না? ◈ ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ ◈ ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ এসএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, এগিয়ে ছাত্রীরা

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সাক্ষী সেই ঐতিহাসিক ফুটবল এবার নিলামে, দাম উঠ‌তে পা‌রে ১০ মি‌লিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী সেই বল এবার উঠতে চলেছে নিলামে। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে দিয়েগো মারাদোনার বিতর্কিত ‘হ্যান্ড অফ গড’ গোল এবং ঐতিহাসিক ‘গোল অফ দ্য সেঞ্চুরি’, দুই গোলেই ব্যবহৃত বলটি নিলামে উঠছে যুক্তরাষ্ট্রে। বলটি প্রায় ১০ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে বলে আশা করছে আয়োজকরা।

টেক্সাসভিত্তিক হেরিটেজ অকশন্স আগামী ২১ থেকে ২৩ আগস্ট এই নিলামের আয়োজন করছে। নিলামে বলটির প্রাথমিক দর নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মারাদোনা হাত দিয়ে গোল করেন। গোলটি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হলেও তা বাতিল করেননি রেফারি। পরে সেই গোল ‘হ্যান্ড অফ গড’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়। -- আজকাল

তবে একই ম্যাচে মারাদোনা আরও একটি গোল করেছিলেন, যা ফুটবল ইতিহাসে ‘গোল অফ দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত। একের পর এক ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে করা সেই গোলটিও ফুটবলপ্রেমীদের কাছে কিংবদন্তি হয়ে আছে।

হেরিটেজ অকশন্স-এর স্পোর্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার বলেন, ফুটবলের ইতিহাসে এই বলের গুরুত্ব অসাধারণ। তাঁর মতে, একই ম্যাচে ঐতিহাসিক দুটি গোলের সঙ্গে যুক্ত হওয়ায় বলটি ‘ফুটবলের জগতে সবচেয়ে ঐতিহাসিক বল’ হওয়ার যোগ্য।

মারাদোনা ২০২০ সালের নভেম্বরে মারা যান। তাঁর স্মরণীয় সেই ম্যাচে পরা আর্জেন্টিনার জার্সিটিও ইতিমধ্যে রেকর্ড গড়েছে। সেটি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়ে সবচেয়ে দামি ফুটবল জার্সির রেকর্ড দখল করে।

১৯৮৬ সালের সেই ম্যাচে আর্জেন্টিনা শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। পরে টুর্নামেন্টের খেথাবও জিতে নেয় আর্জেন্টিনা। সেই বিশ্বকাপেই মারাডোনা নিজের কেরিয়ারের অন্যতম সেরা অধ্যায় রচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়