শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৫:০৫ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌যুক্তরাস্ট্র থে‌কে মে‌সি আ‌র্জেন্টিনায় ফির‌লেন বাবাকে শেষ বিদায় জানাতে

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ব‌রেণ‌্য ফুটবলার লিও‌নেল মে‌সি বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে নিজের শৈশবের শহর আর্জেন্টিনার রোজারিওতে ফিরেছেন। শুক্রবার ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে ক্লাবের কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় ফেরেন ইন্টার মায়ামির এই তারকা।

স্থানীয় সময় শনিবার সকালে ফোর্ট লডারডেল ছাড়েন মেসি। রাত ৮টার কিছু পর রোজারিওতে পৌঁছান তিনি। মেসির ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে তার বাবা হোর্হে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছেলের শৈশব ও ক্যারিয়ারের শুরুর সময়গুলোতে তার ভূমিকা ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বাবাকে শেষ বিদায় জানানোর পাশাপাশি মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনিসহ পরিবারের অন্য সদস্যদের পাশে থাকতেই নিজের শহরে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

হোর্হে মেসির শেষকৃত্য পারিবারিকভাবে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। তবে মেসির বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সমাধিস্থলের বাইরে ভিড় করেছেন অসংখ্য সমর্থক। তারা মেসি পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানে জড়ো হন।

Advertisement

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের গ্রুপ পর্বের ম্যাচেও খেলতে পারেননি মেসি। পরিবারের পাশে থাকার জন্য তাকে ছুটি দিয়েছিল ক্লাবটি। মন্টেরের বিপক্ষে ওই ম্যাচে মেসির শুরুর একাদশে থাকার কথা ছিল। তবে তাকে ছাড়াই খেলতে নেমে ২-১ গোলে হেরে যায় মায়ামি। রদ্রিগো ডি পলের গোলে এগিয়ে গিয়েও ম্যাচটি ধরে রাখতে পারেনি তারা।

শেষকৃত্য শেষে মেসির মায়ামিতে ফেরার কথা থাকলেও তাকে ফেরার জন্য কোনো তাড়া দিচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে প্রয়োজনীয় সময় কাটিয়ে তারপরই মাঠে ফেরার সুযোগ পাবেন তিনি।

হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা এসেছে। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং রোজারিওর ক্লাব রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজ মেসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

হোর্হে মেসি কখনোই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চাননি। তবে ছেলের অসাধারণ ফুটবল ক্যারিয়ারের নেপথ্যে তার অবদান ছিল বিশাল। ছোটবেলা থেকে মেসির ফুটবলস্বপ্নকে সমর্থন করা, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকা এবং তার পথচলায় দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শক্তি।

বাবাকে হারিয়ে গভীর শোকে মেসি এখন ফিরেছেন সেই রোজারিওতেই, যেখান থেকে শুরু হয়েছিল তার ফুটবলজীবনের পথচলা। এবার সেখানেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষকে শেষ বিদায় জানাবেন আর্জেন্টাইন মহাতারকা।

  • সর্বশেষ