শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’এর প্রতিবেদন

ফুটবলার ইয়ামাল ১৫৭ কো‌টি টাকায় শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন

স্পোর্টস ডেস্ক : স্পে‌নের সুপার স্টার লা‌মি‌নে ইয়ামাল মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত হ‌য়ে উঠে‌ছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আকাশচুম্বী আয় ও বিলাসবহুল জীবনযাপন নিয়েও এখন প্রায়ই খবরের শিরোনামে থাকেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার। এবার জানা গেল, বার্সেলোনা শহরে প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো বা ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের একটি প্রাসাদসম বাড়ি কিনতে যাচ্ছেন ইয়ামাল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটিতে একসময় থাকতেন বার্সেলোনার কিংবদন্তি জেরার্দ পিকে ও তাঁর সাবেক সঙ্গী, পপ তারকা শাকিরা।

পিকে ও শাকিরার সম্পর্ক শুরু হয় ২০১০ সালে। ২০১২ সালে নির্মিত বাড়িটিতে ২০২২ সালে বিচ্ছেদের আগপর্যন্ত একসঙ্গে বসবাস করতেন তারা। বিচ্ছেদের পর বাড়িটি বিক্রির জন্য বাজারে তোলা হয়। প্রতিবেদন অনুযায়ী, সম্পত্তিটি প্রায় ৩ হাজার ৮০০ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত। এখানে রয়েছে একটি মূল বাড়িসহ মোট তিনটি ভবন। পাশাপাশি রয়েছে ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক খোলা চত্বর এবং একটি রেকর্ডিং স্টুডিও।

বাড়িটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। পরে তিনটি ভবনের একটি বিক্রি হয়ে যাওয়ায় সম্পত্তিটির দাম কমে ১ কোটি ১০ লাখ ইউরোতে দাঁড়ায়। বর্তমানে ইয়ামাল এই সম্পত্তি কেনার বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে ‘এল পাইস’। তবে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বাড়িটিতে সংস্কার ও পরিবর্তন আনতে চান তিনি। এ জন্য বাড়তি অর্থও খরচ করার পরিকল্পনা রয়েছে তাঁর।

বিলাসবহুল এই বাড়ি কেনার সামর্থ্য ইয়ামালের রয়েছে তাঁর আয়ের দিকে তাকালেই তা বোঝা যায়। কয়েক মাস আগে বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তিনি। চুক্তি অনুযায়ী বছরে প্রায় ৩ কোটি ইউরো আয় করতে পারেন ইয়ামাল। ছয় বছর বার্সায় থাকলে শুধু বেতন থেকেই তাঁর আয় হতে পারে প্রায় ১৮ কোটি ইউরো। এর বাইরে বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকেও বিপুল অর্থ আয় করছেন তিনি। ‘ফোর্বস’-এর হিসাবে, সব মিলিয়ে ইয়ামালের বার্ষিক আয় প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো হতে পারে।

এই আয়ের কারণে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারদের তালিকাতেও জায়গা করে নিতে পারেন ইয়ামাল। সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো বিশ্বসেরা তারকারা।

মাত্র ১৮ বছর বয়সে একদিকে বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের কাতারে উঠে আসা, অন্যদিকে শতকোটি টাকার বিলাসবহুল সম্পত্তির মালিক হওয়ার পথে এগিয়ে যাওয়া—সব মিলিয়ে ইয়ামালের জীবনযাপন এখন নিজেই যেন এক চমকপ্রদ গল্প।

  • সর্বশেষ