শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পের ফাইনা‌ল আর্জেন্টিনা ইচ্ছে করে ছেড়ে দিয়েছে: টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন

স্পোর্টস ডেস্ক: চল‌তি বছ‌রের জুলাই মা‌সে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত এখনো কষ্ট দেয় আর্জেন্টাইন সমর্থকদের। সেই হতাশারই এক মজার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। তাঁকে চিনতে না পেরে এক গাড়ির গ্যারেজের মালিক সরাসরি অভিযোগ করে বসেন, আর্জেন্টিনার খেলোয়াড়েরা ইচ্ছা করেই বিশ্বকাপের ফাইনাল স্পেনের কাছে ছেড়ে দিয়েছেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি গাড়ির গ্যারেজে গিয়েছিলেন মেদিনা। সেখানে গ্যারেজের মালিক তাঁকে মাতের কাপ দিয়ে আপ্যায়ন করেন। কিন্তু মেদিনার হাতে থাকা পাত্রে আর্জেন্টিনা জাতীয় দলের তিনটি তারকা খোদাই করা দেখে তিনি জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে সমালোচনা শুরু করেন।

গ্যারেজ মালিক তখনও জানতেন না, যার সামনে বসে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে এত কথা বলছেন, তিনিই জাতীয় দলের ডিফেন্ডার মেদিনা। মেদিনা অবশ্য নিজের পরিচয় প্রকাশ করেননি। বরং বিষয়টি উপভোগ করতে তিনি ওই ব্যক্তিকে আরও কথা বলতে উৎসাহ দেন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁর অভিযোগ শোনেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
মেদিনা পরে নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, তিনি ওই ব্যক্তিকে আরও বিস্তারিত বলতে বলেছিলেন। তখন গ্যারেজ মালিকের বক্তব্য ছিল, ‘আমরা এটা ছেড়ে দিয়েছি। আমরা ম্যাচটা ছুড়ে দিয়েছি।

তবে ঘটনাটির আসল চমক আসে কিছুক্ষণ পর। পাশের একটি বেকারি থেকে বের হওয়া এক নারী মেদিনাকে চিনতে পারেন। পরে তিনি গ্যারেজ মালিকের সঙ্গীকে বিষয়টি জানান। মেদিনাকে দেখে ওই নারী এতটাই অবাক হয়ে যান যে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন।

মেদিনার ভাষায়, তিনি কিছুটা দূরে সরে গিয়ে ওই নারীকে কাঁদতে দেখেন। তাঁর মনে তখন প্রশ্ন—‘সে এখানে কীভাবে থাকতে পারে! পরিস্থিতি স্বাভাবিক করতে মেদিনা নিজেই তাঁর কাছে এগিয়ে যান। এরপর তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘এখন কেঁদো না।

  • সর্বশেষ