শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে!

স্পোর্টস ডেস্ক : প্রথমবার  ভারতে খেলতে আসছে ব্রাজিল। অক্টোবরের ‘মেগাম্যাচ’ ঘিরে ইতিমধ্যেই সাজসাজ রব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই ম্যাচ নিয়ে বৈঠক করেছেন। সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের বার্তা দিয়েছেন। শোনা যাচ্ছে, ভারতে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়ররাও। সবমিলিয়ে ৯০ জনের দল নিয়ে ভারতে আসতে চলেছে ব্রাজিল, এমনটাই শোনা যাচ্ছে।

পুজোর ঠিক আগেই ভারতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঐতিহাসিক সেই ম্যাচ খেলা হবে যুবভারতী স্টেডিয়ামে। হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে স্বভাবতই বিশেষ কিছু আয়োজন থাকতে চলেছে। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। --- সংবাদপ্রতি‌দিন

ব্রাজিল ম্যাচ আয়োজনে পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফেডারেশনের কী কী প্রয়োজন, সেদিকে নজর রাখার জন্য ক্রীড়ামন্ত্রীকে নির্দেশও দিয়েছেন। ব্রাজিল ম্যাচের যাবতীয় আয়োজন যেন সুষ্ঠুভাবে হয়, তার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলি সহযোগিতা করবে, এমন আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজন পড়লে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনাও করবেন।

জানা গিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফ থেকেও এআইএফএফকে জানানো হয়েছে, ৯০ জনের আয়োজন করার জন্য। আসলে প্রীতি ম্যাচ হলেও ভারতের বিরুদ্ধে খেলাটা মোটেই হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। কারণ এই খেলায় থাকে র‍্যাঙ্কিং পয়েন্ট। ফুটবলারদের পরিসংখ্যানেও এই ম্যাচের উল্লেখ থাকে। তাই প্রথমসারির একাধিক ফুটবলারকে এই ম্যাচে নামাতে পারে ব্রাজিল। সদ্য বিশ্বকাপে খেলা ফুটবলারদের দেখা যেতে পারে যুবভারতীতে। তবে ভিনি এই দলে থাকবেন কিনা জানা নেই।

কিন্তু ৯০ জনের দলে কারা থাকবেন? জানা গিয়েছে, সম্ভবত ৩২ জন ফুটবলার থাকবেন দলে। বাকিরা মূলত সহকারী কোচ, টেকনিক্যাল স্টাফ, ভিডিও অ্যানালিস্ট, ডাক্তার। ব্রাজিল ফেডারেশনের কয়েকজন কর্তাও থাকতে পারেন দলের সঙ্গে। সবমিলিয়ে বিরাট দল নিয়ে ভারতে আসছে সেলেকাও। উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেখান থেকে ভারতে আসবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ