শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাপু‌টে জ‌য়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়ে জয়রথ ছুটছে বাংলাদেশ ইমার্জিং দলের। দক্ষিণ আফ্রিকার ইরেনে কাউন্ট্রি ক্লাব মাঠে শুক্রবার দাপুটে জয়ে টুর্নামেন্টের ফাইনালেও উঠেছে অধিনায়ক শাহাদাত হোসেন দীপুর দল।

ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকাকে (ইউএসএসএ) ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বল বাকি ছিল ১৬৯। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শাহাদাত।

তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন ইরফান শুক্কুর। উইকেটরক্ষক-ব্যাটারের ৫৮ রানের অপরাজিত ইনিংসের বিপরীতে ৭৩ রানের ইনিংস খেলে হাসিমুখে মাঠ ছেড়েছেন শাহাদাত। অধিনায়ক ৫৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ১ ছক্কায়। বিপরীতে শুক্করের ইনিংসে ৩ ছক্কার বিপরীতে আছে ৭ চার।

জয়ের অর্ধেক কাজটা অবশ্য সারেন বোলাররা। বিশেষ করে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ২৮ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ১৬৬ রানে আটকিয়ে দেন মিডিয়াম পেসার। তাকে সঙ্গ দেন ২টি করে উইকেট নেওয়া রহনত দৌল্লা বর্ষণ ও আমিনুল ইসলাম। ইউএসএসএর হয়ে ফিফটি করেন লুডউইচ (৫১) ও ডেভিড টিগার (৭২)।

এর আগে সিরিজের শুরুটা হার দিয়ে হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে ৮৯ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। পরে ইউএসএসএরে বিপক্ষে বৃষ্টি আইনে ২৬ রানে জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে আজও জয় তুলে নিলো বাংলাদেশ। তাতে ৪ ম্যাচের প্রতিটিতে হেরে বিদায় নিয়েছে ইউএসএসএ। অন্যদিকে আগামী পরশু দক্ষিণ আফ্রিকার ইর্মাজিং দলের বিপক্ষে লড়বেন শাহাদাতরা। দুই দলই আবার আগামী ১২ আগস্ট ফাইনাল খেলবে প্রিটোরিয়াতে।

  • সর্বশেষ