শিরোনাম
◈ আরও পাঁচ প্রবাসী ফুটবলার সাফ চ‌্যা‌ম্পিয়নশীপ খেল‌তে আসছে  ◈ ফিফা সভাপ‌তি ক্ষমা চাইলেও উয়েফা এখ‌নো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় ◈ আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায় ◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ ◈ সালাহউদ্দিন বল‌লেন, কোথায় হা‌সিনা বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা সভাপ‌তি ক্ষমা চাইলেও উয়েফা এখ‌নো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক শেয়ার বিক্রি করে দেওয়ার ব্যর্থ পরিকল্পনার পর ক্ষমা চেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবল সংস্থার প্রধানের সিদ্ধান্ত পরিবর্তনে মন গলেনি উয়েফা। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের অংশগ্রহণকারী সদস্যরা এখনও ফিফার সব প্রতিযোগিতা বয়কট করার সিদ্ধান্তে অনড় রয়েছে।

মরক্কোর রাবাতে বুধবার উচ্চপদস্থ নেতাদের বৈঠকের পর পরিচালন সংস্থাটি স্বীকার করে যে, ওই প্রস্তাব ছিল তাদের ভুল সিদ্ধান্ত। কিন্তু ইনফান্তিনোর সভাপতিত্বের প্রতি ‘তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত’ করেছেন তারা। ফিফার বিশ্বকাপ বেসরকারিকরণ পরিকল্পনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সব ফিফা টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত জানায় উয়েফার সদস্য দেশগুলো। বৃহস্পতিবার তারা জানায়, এখনও সেই অবস্থানে অনড় তারা।

উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ফিফা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার শর্তগুলো সম্পর্কে উয়েফার সংগঠনগুলো অত্যন্ত স্পষ্ট ছিল। প্রথমত, প্রধান প্রতিযোগিতাগুলো বিক্রি করে দেওয়ার প্রস্তাবগুলো প্রত্যাহার করতে হতো এবং দ্বিতীয়ত, এই মর্মে নিশ্চয়তা দিতে হতো যে খেলাটিকে এভাবে কলঙ্কিত করার প্রচেষ্টা আর কখনো করা হবে না।

ক্ষমা চাওয়ায় তারা সন্তুষ্ট না হওয়ার কথা জানিয়েছে, ‘এই শর্তগুলো পূরণ করা হয়নি। এছাড়াও, উয়েফা শনিবার তার বিবৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা জিয়ানি ইনফান্তিনোর সভাপতিত্বের ওপর আস্থা হারিয়েছে। সেই অবস্থান অপরিবর্তিত থাকবে।’ তারা ফিফার জরুরি বৈঠকের সমালোচনা করে বলেছে, ‘গতকালকের এই ঘোষণায় বোঝা গেছে যে ফিফা সভাপতির অধীনে কর্মরত কিছু ব্যক্তি (যাদের কর্মজীবন তার অনুগ্রহের ওপর নির্ভরশীল) তার সঙ্গে একমত। তাতে কিছুই বদলায় না।

ইনফান্তিনোর জন্য দিনটা আরও বাজে ছিল। বিশ্ব ফুটবল খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো তার বিরুদ্ধে ‘সভাপতিত্ব পদের ক্ষমতার অপব্যহার’ করার অভিযোগ এনেছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর পুনঃনির্বাচনের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘বর্তমান সংকট পরিচালন সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়