শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ক্লাবের দোরগোড়ায় হামজা চৌধুরী, ছাড়ছেন লেস্টার সিটি?

ইংল্যান্ডে দীর্ঘ সময় কাটানোর পর নতুন ঠিকানার পথে এগোচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে, আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসি তাকে দলে ভেড়াতে আগ্রহী। দেশটির ক্রীড়া সংবাদমাধ্যমের দাবি, ব্যক্তিগত শর্ত নিয়ে হামজা ও ক্লাবের মধ্যে ইতোমধ্যেই সমঝোতা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেয়নি। অফসাইডপ্লাস.এজেড এর প্রতিবেদন।

আজারবাইজানের সংবাদমাধ্যম অফসাইডপ্লাসের তথ্য অনুযায়ী, হামজা লেস্টার সিটির সঙ্গে সম্পর্ক শেষ করে সাবাহ এফসিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন। যদিও আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন না হওয়ায় বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে হামজাকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল সাবাহ এফসি। আলোচনা শেষে ব্যক্তিগত শর্তে দুই পক্ষ একমত হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতেই দেখা যেতে পারে বাংলাদেশি এই মিডফিল্ডারকে।

গত মৌসুমে লেস্টার সিটির মূল দলে না খেলে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও লোনে খেলেছিলেন তিনি। তবে তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে লেস্টার সিটির হয়েই।

২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপ জয়ের পাশাপাশি এফএ কমিউনিটি শিল্ডও জিতেছিলেন হামজা। এছাড়া ২০২৩–২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে লেস্টারের গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্য ছিলেন তিনি। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

হামজা শেষ পর্যন্ত সাবাহ এফসিতে যোগ দিলে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগও তৈরি হবে। আজারবাইজানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই ধাপ সফলভাবে অতিক্রম করে তৃতীয় বাছাইপর্বে পৌঁছেছে। ফলে এই দলবদল সম্পন্ন হলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে মাঠে নামার সম্ভাবনাও থাকবে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ফুটবলারের।

 

  • সর্বশেষ