শিরোনাম
◈ ১০ মিনিটেই দর্শক কমেছেন প্রায় ৪৪ হাজার! শেখ হাসিনার লাইভে আসলে কী ঘটেছিল? ◈ ফিফা আবারো বিতর্কে! প্রতিশ্রুতি সত্ত্বেও টাকা না পেয়ে সরব আমেরিকার ১১টি শহর ◈ শেখ হা‌সিনা ইস‌্যু‌তে আবার ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড়? ◈ একলাফে ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম ◈ উজানের ঢলে উত্তাল তিস্তা: উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, চরাঞ্চলে আতঙ্ক ◈ আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক : বাকৃবির গবেষণা ◈ ১০১ মি‌লিয়ন ডলা‌রে আর্সেনা‌লে যোগ দি‌চ্ছেন ব্রা‌জি‌লিয়ান ফুটবলার ব্রুনো গুইমারেস ◈ শেয়ারবাজারে ইতিবাচক ধারা, তবু এক মাসে উধাও ২৩ হাজার বিও হিসাব ◈ পবিপ্রবিতে শেখ হাসিনার পক্ষে তৎপরতার অভিযোগে তদন্তের মুখে শিক্ষকরা ◈ গ্যাস সংকটে পোশাক শিল্পে উৎপাদন ধস, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা আবারো বিতর্কে! প্রতিশ্রুতি সত্ত্বেও টাকা না পেয়ে সরব আমেরিকার ১১টি শহর

স্পোর্টস ডেস্ক : বিতর্ক পিছু ছাড়ছে না ফিফার। এবার বেঁকে বসেছে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা আমেরিকার শহরগুলি। তাদের দাবি, ম্যাচ আয়োজনের জন্য ফিফার তরফে আর্থিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিযোগিতা শেষ হওয়ার পর দু’সপ্তাহ কেটে গেলেও অর্থ দেওয়ার নামগন্ধ নেই ফিফার। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে তারা।

আমেরিকার ১১টি মাঠে খেলা হয়েছে এবার। প্রতিটি মাঠই চালায় কোনও না কোনও বেসরকারি এবং বিশ্ববিখ্যাত সংস্থা। গত বছর ক্লাব বিশ্বকাপের সময় প্রতিটি আয়োজক শহরের মাঠকে প্রায় ১০ কোটি টাকা করে আর্থিক পুরস্কার দিয়েছিল ফিফা। 

আমেরিকার যে ১১টি শহর বিশ্বকাপের আয়োজন করেছিল, তাদের তরফে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপেও এই সাহায্য পাওয়া যাবে কি না। ফিফা রাজি হয়ে যায়। যদিও এ ব্যাপারে তারা কোনও সরকারি বিবৃতি দেয়নি।

এখন আমেরিকার মাঠগুলি চাইছে তাদের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া হোক। বার বার ফিফার সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন কমিটি গড়া হয়েছিল। তাদের কাজ শেষ হয়ে গিয়েছে। ফলে ঠিক কোথায় গেলে অর্থ মিলবে, তা বোঝা যাচ্ছে না।

দুই আয়োজক শহরের কর্তার দাবি, ফিফা গত চার বছরে প্রায় ১,৪২,৭০৬ কোটি টাকা লাভ করেছে। এ বার বিশ্বকাপ আয়োজন করতে ফিফার খরচ হয়েছে ২৫,৬৭৬ কোটি টাকা। ১১টি শহরে ১০ কোটি টাকা করে দিতে হলে ফিফার খরচ হবে মোট ১১০ কোটি টাকা। কোটি কোটি টাকা লাভ করার পরেও কেন এই সামান্য অর্থ ফেলে রাখা হচ্ছে? ঘটনাটি নিয়ে চাপে পড়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। ভবিষ্যতে সেই চাপ আরও বাড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়