শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ১০:০১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০১ মি‌লিয়ন ডলা‌রে আর্সেনা‌লে যোগ দি‌চ্ছেন ব্রা‌জি‌লিয়ান ফুটবলার ব্রুনো গুইমারেস

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মওশুম শুরুর আগে বড়সড় ট্রান্সফার সম্পন্ন করতে চলেছে আর্সেনাল। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো গুইমারেসকে নিতে ৭৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ১০১ মিলিয়ন মার্কিন ডলার) ট্রান্সফার ফি দিতে তৈরি আর্সেনাল। গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছিল।

জানা গিয়েছিল, নিউক্যাসল ছেড়ে লন্ডনের ক্লাব আর্সেনালে যোগ দিতে আগ্রহী ২৮ বছরের গুইমারেস। ২০২২ সালে ফরাসি ক্লাব লিয়ঁ থেকে নিউক্যাসলে যোগ দেওয়ার পর তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠেন। গত মওশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯টি গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্টও করেন।

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর কয়েকদিনের বিরতি নিয়ে স্পেনে নিউক্যাসলের প্রাক মরশুম প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান। তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তখনও কাটেনি। এরই মধ্যে নিউক্যাসলের প্রাক্তন ম্যানেজার এডি হাউ, স্বীকার করেছিলেন গুইমারেসকে হারানোর আশঙ্কায় ছিলেন তিনি। অন্যদিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল এবার ট্রান্সফার বাজারে তুলনামূলকভাবে শান্ত ছিল। টটেনহ্যাম হটস্পার, ম্যাঞ্চেস্টার সিটি এবং চেলসির মতো ক্লাবগুলো যেখানে একের পর এক নতুন ফুটবলার তুলে নিয়েছে, সেখানে আর্সেনাল সেইভাবে কিছুই করেনি। 

গুইমারেসকে দলে নেওয়ার বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা। তিনি জানিয়েছেন, 'দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতা বাড়াতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে, দলে যেসব ঘাটতি রয়েছে, সেগুলো সঠিকভাবে চিহ্নিত করে, সেগুলো পূরণ করতে।' ২১ আগস্ট এমিরেটস স্টেডিয়ামে কোভেন্ট্রির বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে আর্সেনাল।

  • সর্বশেষ