শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৯:৩১ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেজাজ হারি‌য়ে ঝা‌মেলায় জড়া‌লেন নেইমার

স্পোর্টস ডেস্ক : হেমোর মাঠে নেইমারের সময়টা ঠিক শান্তিপূর্ণ ছিল না। মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ভক্ত, খেলোয়াড় ও বোর্ড সদস‍্যদের সঙ্গে ঝামেলায় জড়ান সান্তোস তারকা। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে হেমোর মাঠে খেলে সান্তোস। ঘরের গোলশূন‍্য ড্র করা দলটি এবার ১-০ গোলে জিতে পৌঁছায় শেষ আটে।

শুরুর একাদশে না থাকা নেইমারকে উত‍্যক্ত করছিলেন প্রতিপক্ষের ভক্তরা। খেলা শুরুর আগে থেকেই সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ডকে লক্ষ‍্য করে অবমাননাকর কথা বলতে থাকেন কেউ কেউ। দ্বিদীয়ার্ধে বদলি নেমে একমাত্র গোলে অ‍্যাসিস্ট করেন নেইমারই। -- বি‌ডি‌নিউজ

গ‍্যালারিতে থাকা সান্তোস সমর্থকদের লক্ষ‍্য করে চুমু ছুঁড় দিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন নেইমার। কিন্তু পরিস্থিতি বদলে যায় তিনি টানেলে যেতেই। প্রতিপক্ষের খেলোয়াড়দের লক্ষ‍্য করে ‘বাদ পড়েছে, বাদ পড়েছে’ বলে চিৎকার করতে দেখা যায় তাকে। তার এই আচরণ ভালোভাবে নেননি হেমো প্রেসিডেন্ট কার্লোস আন্তনিও তেসেইরা।

সান্তোসের এটা করার প্রয়োজন ছিল না। ওই অপদার্থ নেইমার, যাকে বাচ্চারা আদর্শ মানে, জোকারের মতো আচরণ করছিল এবং এরপর আমাদের উস্কানি দিল। তার মতো অপদার্থকে আদর্শ বানানোর জন‍্য আমরা নিজেরাই দায়ী।

  • সর্বশেষ