শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৫:৩০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভারপুল অধ্যায় শেষে রেকর্ড বেতনে ট্রাবজোনসপোরে সালাহ

লিভারপুলের সঙ্গে আবেগঘন এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে অবশেষে তুর্কি সুপার লীগের জায়ান্ট ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিলেন মোহাম্মদ সালাহ। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়ে ইতিমধ্যে তুরস্কে পৌঁছে গেছেন মিশরের এই কিংবদন্তি ফরোয়ার্ড। লিভারপুল ছেড়ে ফ্রি এজেন্টে পরিণত হওয়ার পর থেকেই গ্রীষ্মকালীন দলবদলের বাজারে তাকে নিয়ে গুঞ্জনের অন্ত ছিল না।

সালাহর এই দলবদলের সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে এর রেকর্ড গড়া আর্থিক প্যাকেজে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাবজোনসপোর তাকে বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরোর একটি চোখ জুড়ানো প্রস্তাব দিয়েছে। এই বিশাল অঙ্কের সুবাদে সালাহ হতে চলেছেন তুর্কি ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়।

advertisement

গত মৌসুমে অ্যানফিল্ডের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টানার পর ৩৪ বছর বয়সী এই উইঙ্গারকে নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকে ভাবছিলেন সৌদি প্রো লীগের আকাশচুম্বী অফারের দিকেই পা বাড়াবেন তিনি। তবে শেষ পর্যন্ত তুর্কি লীগের আকর্ষণ এবং ট্রাবজোনসপোরের উচ্চাভিলাষী প্রকল্পই তাকে লুফে নিতে বাধ্য করেছে। তবে সালাহকে পেতে লড়াইটা মোটেও সহজ ছিল না। তুরস্কের বেশ কয়েকটি ক্লাব তাকে নিয়ে আগ্রহ দেখালেও, বেসিকতাসের মতো দলগুলো আর্থিক সংকটের কারণে শেষ পর্যন্ত পিছিয়ে যায়।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ তুরস্কে পা রাখেন সালাহ। ইস্তাম্বুল হয়ে ট্রাবজোনে পৌঁছানোর পর তাকে বরণ করতে হাজার হাজার ভক্ত বিমানবন্দরে ভিড় জমান। তুর্কি সংবাদমাধ্যম ‘ফোটোমাক’-এর প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, সালাহ ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং তার নাম ধরে স্লোগান দেয়া সমর্থকদের উল্লাসে যোগ দিচ্ছেন।

advertisement

ট্রাবজোনসপোরের ঐতিহাসিক জার্সি গায়ে জড়িয়ে তিনি তার প্রথম বার্তা দিয়েছেন। ক্লাবটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘পেশাদার ফুটবলার মোহামেদ সালাহ তুরস্কে এসে পৌঁছেছেন এবং ভক্তদের অবিশ্বাস্য এক অভ্যর্থনার মধ্য দিয়ে আমাদের ক্লাবের সঙ্গে তার নতুন অধ্যায় শুরু হয়েছে।’

ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর আধিপত্য ভেঙে ২০২২ সালের পর আবারও লীগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে এটি ট্রাবজোনসপোরের এক অভাবনীয় মাস্টারস্ট্রোক। চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এবং জমকালো উপস্থাপনা অনুষ্ঠানের বিস্তারিত পরে প্রকাশ করবে বলে ক্লাব কর্তৃপক্ষ জনায়। উত্তর আমেরিকা বিশ্বকাপের পর এবার তুর্কি সুপার লীগে নতুন রূপকথার জন্ম দিতে সম্পূর্ণ প্রস্তুত বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা।

advertisement

 

  • সর্বশেষ