শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আ‌র্সেনা‌লের নতুন জা‌র্সিতে কী আ‌ছে, এটা নি‌য়ে কেন এত হইচই 

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে কেবল বলের লড়াই-ই শেষ কথা নয়, আধুনিক ফুটবলে দলের জার্সি বা ‘কিট’ মানেই আলাদা এক আবেগ, ঐতিহ্য আর স্টাইলের প্রদর্শন। বিশেষ করে ইংলিশ জায়ান্ট আর্সেনালের কিট রিলেজ মানেই বিশ্বজুড়ে গানার্স সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬-২৭ মৌসুমের জন্য নিজেদের নতুন থার্ড কিট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে গানার্সরা। -- টি স্পোর্টস

বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ছবি নিয়ে জোর আলোচনা চলছিল, সোমবার ক্লাবটি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রাতিষ্ঠানিকভাবে জার্সির নকশা প্রকাশের মাধ্যমে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে।

আর্সেনালের নতুন এই থার্ড কিটের নকশা ইতিমধ্যেই সমর্থকদের নজর কেড়েছে। জার্সির মূল রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে মৃদু হলুদ। এর সঙ্গে জার্সির কলার, হাতা এবং মূল স্পন্সর লোগোতে যুক্ত করা হয়েছে নেভি ব্লু বা গাঢ় নীল রঙের চমৎকার শেড।

তবে জার্সির আসল আকর্ষণ লুকিয়ে আছে এর গ্রাফিক্সের ভেতরে। পুরো জার্সিতে ব্যবহার করা হয়েছে চমৎকার 'লাইটনিং বোল্ট' বা বিজলির নকশা, যা জার্সি থেকে শুরু করে এক একাধারে প্যান্ট পর্যন্ত নেমে গেছে। এছাড়া প্রথাগত ক্লাব ক্রেস্টের জায়গায় ঐতিহ্যবাহী ‘ক্যানন’ (কামান) লোগোটি ব্যবহার করায় জার্সির ভিন্টেজ আমেজ ফুটে উঠেছে আরও স্পষ্টভাবে। হাতা, কলার এবং শর্টসের শেষ অংশে রাখা হয়েছে গাঢ় লাল রঙের ছোঁয়া, যা কিটটিকে দিয়েছে এক রাজকীয় ও প্রিমিয়াম লুক।

ইতিমধ্যেই আর্সেনালের অফিশিয়াল স্টোরগুলোতে জার্সিটি ক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রাক-মৌসুমে ডাবলিনে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে হয়তো প্রথমবার এই নতুন রূপ ও সাজে দেখা যেতে পারে বুকায়ো সাকা বা পিয়েরো হিনক্যাপিদের। তবে প্রতিযোগিতামূলক মূল ম্যাচে জার্সির আসল অভিষেক ঘটবে চলতি মাসের শেষের দিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে ভিলা পার্কে। ক্লাবের ঘরের মাঠের হোম কিট হিসেবে ঐতিহ্যবাহী লাল-সাদা জার্সি বজায় থাকলেও, অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে রঙের সামঞ্জস্য রাখতে এই নতুন থার্ড কিটই হতে যাচ্ছে আর্সেনালের প্রধান অস্ত্র।

কমিউনিটি শিল্ড এবং ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে কভেন্ট্রি সিটির মুখোমুখি হওয়ার প্রস্তুতি যখন তুঙ্গে, তখন নতুন এই জার্সির উন্মোচন সমর্থকদের নতুন মৌসুম শুরুর রোমাঞ্চ দ্বিগুণ বাড়িয়ে দিল। নতুন জার্সিতে কি তবে লেখা হবে গানার্সদের নতুন কোনো সাফল্যের কাব্য? সেটা উত্তর দেবে সময়ই!

  • সর্বশেষ