শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১১:২৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ট্রাম্প-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ফিফা সভাপতির চুক্তি পরিকল্পনা নিয়ে বিতর্ক: দ‌্য টাইমস এর প্রতি‌বেদন

আন্তর্জা‌তিক ডেস্ক:  ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস দাবি করেছে, ফিফার বাণিজ্যিক অধিকার বিক্রির একটি প্রস্তাব বাস্তবায়িত হলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বছরে ৩ কোটি ইউরোরও বেশি বেতন এবং অতিরিক্ত আর্থিক বোনাস পেতে পারতেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাতে জানা যায়, রোববার প্রকাশিত দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রকাশ্যে দাবি করেছেন, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনা থেকে তাঁর ব্যক্তিগত কোনো আর্থিক লাভ হবে না। তবে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিকল্পনাটি কার্যকর হলে তিনি বছরে ৩ কোটি ইউরোর বেশি বেতন এবং অতিরিক্ত বোনাস পেতেন।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার ট্রাম্পের জামাতার ভাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের কাছে প্রায় ২০ বিলিয়ন ডলারে বিক্রির পরিকল্পনা ছিল। ইউরোপীয় ফুটবল সংস্থা (ইউইএফএ), এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাফের তীব্র আপত্তির মুখে শেষ পর্যন্ত ফিফা এই পরিকল্পনা থেকে সরে আসে।

সংবাদে আরও বলা হয়, ইউরোপের বিভিন্ন গণমাধ্যম এই পরিকল্পনাকে ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিগত আর্থিক সুবিধা অর্জনের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

প্রতিবেদন অনুসারে, FIFA Forward Enterprise নামের প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইনফান্তিনোর বার্ষিক আয় ৩ কোটি ইউরোরও বেশি হতো, যা তাঁর বর্তমান বেতনের তুলনায় অনেক বেশি। বর্তমানে ফিফা সভাপতির বার্ষিক বেতন প্রায় ৩০ লাখ ইউরো বলে ধারণা করা হয়। সে হিসাবে, প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হলে তাঁর সম্ভাব্য আয় বর্তমান আয়ের প্রায় ১০ গুণ হতে পারতো।

  • সর্বশেষ