শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৪:৩১ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জন্মভূমিতেই নতুন ইনিংস রোনালদোর, জীবনের সবচেয়ে বড় ফাইনাল 

স্পোর্টস ডেস্ক : ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তাঁর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে চলেছেন নিজের জন্ম ও বেড়ে ওঠার দ্বীপ মাদেইরায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পর্তুগালের ফুনশালের একটি ঐতিহাসিক ক্যাথিড্রালে আগামী শনিবার তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে।

জানা গিয়েছে, ওই ক্যাথিড্রালে বড় একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বুকিং করা হয়েছে। মাদেইরার রাজধানী ফুনশালে সাধারণত বিয়ের অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টে থেকে। সেই সময়েই রোনাল্ডো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। -- আজকাল

৪১ বছর বয়সী পর্তুগিজ ফুটবল তারকা রোনালদো, যিনি ফুনশালেই জন্মেছেন ও বড় হয়েছেন, বিয়ের পরের অনুষ্ঠানের জন্য কাছেই পাঁচতারা স্যাভয় প্যালাসে হোটেলও বুক করেছেন বলে জানা যাচ্ছে। একটি সূত্রের দাবি, হোটেলের অতিথিদের জানানো হয়েছে যে শুক্রবার ও শনিবার দুটি তলা এবং বেশ কয়েকটি বার এলাকা বিশেষ ব্যবস্থার কারণে বন্ধ থাকবে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলছেন রোনালদো। ২০১৬ সালে স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। গত বছরের আগস্টে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন।

সম্প্রতি মায়োরকায় একটি ইয়টে ওঠার সময় দু'জনকে হীরের আংটি পরা অবস্থায় দেখা যায়। এর আগে রোনালদো জানিয়েছিলেন, বিশ্বকাপের পরেই তিনি ও জর্জিনা বিয়ের পরিকল্পনা করছেন। পর্তুগাল সেই বিশ্বকাপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে হেরে বিদায় নেয়।

এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, আমি আশা করি, বিয়েতে আমি বিশ্বকাপের ট্রফি নিয়েই আসব। তিনি আরও জানিয়েছিলেন, জর্জিনাই একমাত্র নারী, যার সঙ্গে তিনি সত্যিই স্থায়ী সম্পর্ক ও সংসার করার কথা ভেবেছেন।

  • সর্বশেষ