শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০২:৪৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অংশীদারি বিক্রি করতে চেয়ে ফিফার প্রস্তাবে ফুঁসে উঠেছে গোটা ফুটবল বিশ্ব। প্রস্তাবটির তীব্র নিন্দা জানিয়ে নাকোচ করে দিয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার ফুটবল সংস্থা।

ক্রমবর্ধমান সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ফিফার নেতৃত্ব দেওয়া ইনফান্তিনো হচ্ছে ‘ভুল ব্যক্তি’। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। 

ফিফা বিশ্বকাপের অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনার পর এই তীব্র সমালোচনা ও রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। -- বিবিসি 

প্রস্তাবটি প্রথম ঘোষণার পরই সমালোচনা করেছিলেন বার্নহ্যাম। ৩১ জুলাই (শুক্রবার) শেফিল্ডে একটি কমিউনিটি সেন্টার পরিদর্শনকালে ফিফার এই প্রস্তাবকে একটি অগ্রহণযোগ্য ও আপত্তিকর পরামর্শ বলে অভিহিত করেন নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত বার্নহ্যাম বলেন, ‘ফুটবল কোনো বিনিয়োগকারীদের সম্পত্তি নয়, এটি সমর্থকদের। এই ধরনের একটি পরিকল্পনা টেবিলে নিয়ে আসাই প্রমাণ করে যে ইনফান্তিনো এই পদের জন্য সম্পূর্ণ অযোগ্য।

ইউরোপ এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সংগঠনগুলোর প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ‘সংহতির প্রকাশ’ জানানোর কয়েক ঘণ্টা পর বার্নহ্যাম এ কথা বলেন।

  • সর্বশেষ