শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বিশ্বকাপে নির্বাসিত হতে পারেন আর্জেন্টিনার ফুটবলাররা, ফকল্যান্ড-কাণ্ডে  শাস্তি দিতে পারে ফিফা

স্পোর্টস ডেস্ক: এবা‌রের বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার ফুটবলাররা একটি বিতর্কিত ব্যানার প্রকাশ্যে এনেছিলেন। সেখানে লেখা ছিল, ‘ফকল্যান্ড আমাদের’। সেই ব্যানার নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। জানা গিয়েছে, ফিফার তদন্তে দোষী সাব্যস্ত হলে নির্বাসিত হতে পারেন আর্জেন্টিনার কয়েক জন ফুটবলার। ফলে ২০৩০ বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলি না-ও খেলতে পারেন তাঁরা। এ দিকে, সম্প্রতি আর্জেন্টিনার দুই ফুটবলারকে বাড়ির সামনে নিরাপত্তা বাড়াতে হয়েছে।

আর্জেন্টিনার ব্যানার-কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফিফা। তদন্তের ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি। তবে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের নির্বাসিত করা হতে পারে। সেই ক্ষমতা রয়েছে ফিফার।

advertisement

২০৩০-এর আগে আর্জেন্টিনা ফিফা আয়োজিত কোনও ম্যাচ খেলবে না। কারণ চার বছর পরের বিশ্বকাপের যুগ্ম আয়োজক তারা। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি ম্যাচ খেলা হবে সে দেশে। তাই পরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বও খেলতে হবে না আর্জেন্টিনাকে। তাই যদি নির্বাসন নেমে আসে, তা হলে বিশ্বকাপেই তা কার্যকর হবে। উল্লেখ্য, ২০১৪-য় স্লোভেনিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার ফুটবলারেরা এমনই একটি ব্যানার প্রকাশ্যে এনেছিলেন। সে বার গোটা দলকে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

ফিফা কাদের নির্বাসিত করতে পারে তা জানা যায়নি। তবে সে দিন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ় এবং জিয়োভান্নি লো সেলসোকে ব্যানার ধরে নাড়াতে দেখা গিয়েছিল।

advertisement

এ দিকে, আর্জেন্টিনার যে দুই ফুটবলার বাড়ির নিরাপত্তা বাড়িয়েছেন তাঁরা হলেন লিসান্দ্রো মার্তিনেজ় এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। মার্তিনেজ় খেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। ম্যাক অ্যালিস্টার খেলেন লিভারপুলে। বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকা এই দুই ফুটবলার ইংল্যান্ডে ক্লাব ফুটবল খেলেন। ওই ম্যাচের ব্যানারটি ছিল ইংল্যান্ড বিরোধী। তাই আক্রমণ হতে পারে, এই ভেবে বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়িয়েছেন দুই ফুটবলার।

এখন ফকল্যান্ডকে নিয়ন্ত্রণ করে ইংল্যান্ড। ফলে সে দিনের ব্যানারে ক্ষুব্ধ হয়েছিলেন ইংরেজ সমর্থকেরা। মার্তিনেজ় এবং ম্যাক অ্যালিস্টার, দু’জনেই নিজেদের বাড়ির সামনে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রেখেছিলেন বলে প্রকাশ্যে এসেছে। এখনও নিরাপত্তারক্ষীরা রয়েছেন বলেই খবর।

advertisement

এখনও পর্যন্ত কারও বাড়িতেই হামলা চালানো হয়নি। মার্তিনেজ় বা ম্যাক অ্যালিস্টারের ক্লাবও এই বিতর্কে জড়াতে চায়নি। তবে দুই ফুটবলারেরই ধারণা, সমর্থকদের ক্ষোভ এখনও কমেনি। তাই ভবিষ্যতে তাঁদের বাড়িতে হামলা হতেই পারে।

সেমিফাইনাল চলাকালীন আর্জেন্টিনার ফুটবলার জিয়োভানি লো সেলসোর হাতে একটি ব্যানার দেখা যায়। তাতে লেখা, ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস।’ স্প্যানিশে এই কথার বাংলা অর্থ, ‘মালভিনাস আমাদেরই।’ ফকল্যান্ড দ্বীপকে মালভিনাস বলে ডাকেন আর্জেন্টিনার বাসিন্দারা। অর্থাৎ, ম্যাচের মধ্যে তাঁরা স্লোগান তোলেন যে, ফকল্যান্ড দ্বীপ তাঁদেরই।

  • সর্বশেষ