শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সে‌প্টেম্ব‌রে আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যাচ দি‌য়ে মা‌ঠে ফির‌ছে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকা‌পের পর এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষে নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজের সূচি চূড়ান্ত করেছে দুই দল। আগামী সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ফুটবলের দুই পরাশক্তি।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল দলে শুরু হয়েছে বড় পরিবর্তন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। একই সঙ্গে প্রধান কোচ কার্লো আনচেলত্তি তরুণদের নিয়ে নতুনভাবে দল গঠনের কাজ শুরু করেছেন।

advertisement

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সিরিজ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউনসভিল ও ব্রিসবেনে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

তবে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও সেই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

advertisement

অন্যদিকে, বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। শিরোপা হাতছাড়া হলেও সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

এদিকে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এখনও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। তবে সাম্প্রতিক সময়ে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন রয়েছে। সেটি সত্যি হলে বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলেও শুরু হতে পারে নতুন অধ্যায়ের যাত্রা।

advertisement

বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন মিশনে দুই ফুটবল পরাশক্তি মাঠে কেমন পারফরম্যান্স দেখায়, এখন সেদিকেই নজর থাকবে বিশ্বের ফুটবলপ্রেমীদের।

  • সর্বশেষ