শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ১২:৩৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌ফিফা ৪০ হাজার কোটি টাকায় বিশ্বকাপ বিক্রি কর‌তে চায়! বিতর্কে জড়িয়ে আ‌ছে ডোনাল্ড ট্রাম্পের নাম 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ হতেই বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা শুরু করে দিয়েছে ফিফা। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতা পরিচালনার জন্য নতুন একটি সংস্থা খোলার পরিকল্পনা করেছে ফিফা। সেই সংস্থার মালিকানার একটি বড় অংশ বিক্রি করে দিতে চাইছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা। তেমনটা হলে ৪০ হাজার কোটি টাকা ঢুকবে জিয়ান্নি ইনফান্তিনোদের ভাঁড়ারে।

ফিফা জানিয়েছে, এই টাকা তাদের ২১১ সদস্য দেশের ফুটবলের উন্নতির কাজে লাগানো হবে। ফিফার ৩৭ সদস্যের কাউন্সিল ইতিমধ্যেই এই প্রস্তাব এনেছে। তবে সদস্য দেশগুলির সংখ্যাগরিষ্ঠ অংশ, অর্থাৎ, অন্তত ১০৬টি দেশ তাতে রাজি না হলে এই পরিকল্পনা বাস্তবায়িত করা মুশকিল। --- আনন্দবাজার

জানা গিয়েছে, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস’ নামের একটি সংস্থা খোলা হবে। ফিফার আশা, সংস্থার অন্তত ২১ শতাংশ মালিকানা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা যাবে। ফিফা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ফিফা ফাস্ট ফরোয়ার্ড প্রোগ্রাম’ নামের একটি প্রকল্প চালু করা হবে। তার মাধ্যমে সরাসরি ওই ৪০ হাজার ‌কো‌টি টাকা সদস্য দেশগুলির ফুটবল সংস্থাদের পাঠানো হবে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই বিষয়ে ফিফাকে পরামর্শ দিচ্ছে জেপি মর্গ্যান। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস’ সংস্থাটির মাথায় বসতে পারেন জোশুয়া কুশনার। তিনি সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের ভাই।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী চার বছরে ফিফার লাভের পরিমাণ বেড়ে ৯৫,৬৮৫ কোটি টাকা হতে পারে। ফলে প্রতিটি সদস্য দেশ প্রায় ১৯০ কোটি টাকা করে পেতে পারে সেখান থেকে। কিন্তু সবটাই এখনও পরিকল্পনার স্তরে রয়েছে। এই ঘটনায় আবার ট্রাম্পের নাম জড়িয়ে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে।

  • সর্বশেষ