শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৪:০২ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন জিনেদিন জিদান। ফরাসি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকবেন তিনি।

২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয়া ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশম টুর্নামেন্ট শেষেই পদ ছাড়েন। প্রায় চোদ্দ বছর ফরাসি জাতীয় দলের দায়িত্বে থাকার পর তার এই বিদায়ে শেষ হলো এক সুবর্ণ অধ্যায়ের। ফরাসি ফুটবলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় জাতীয় দলের দায়িত্ব সামলানোর রেকর্ড তারই। দেশমের উত্তরসূরি হিসেবে শুরু থেকেই ফুটবল ফেডারেশনের প্রথম পছন্দ ছিলেন জিদান। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন জিদান।

দেশের সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচিত হন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও রেখেছেন সমান দাপট। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনটি চ্যাম্পিয়নস লীগ জিতেছেন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন ডাগআউটের বাইরে ছিলেন ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি। এবার ক্লাব ফুটবল ছেড়ে প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্বে বসলেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে জিদান বলেন, ‘আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই জাতীয় দলের দায়িত্ব নেওয়াটা আনন্দের পাশাপাশি অনেক বড় একটা গর্বের ব্যাপার।’ এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তিনি, ‘একই সঙ্গে এটা অনেক বড় দায়িত্ব। আমি ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটি ও ফ্রান্স ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই।

এটা বলার অপেক্ষা রাখে না, জাতীয় দলের হয়ে আমার অনেক উচ্চাকাঙ্খা আছে।’ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কোচ হিসেবে আরও বেশ কিছু প্রস্তাব পেলেও সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন জিদান। অপেক্ষায় ছিলেন ফরাসি জাতীয় দলের দায়িত্ব নেয়ার। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকেই জিদান ও ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিক সমঝোতা হয়।

যা শেষ পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নিলো। আগামী ২৫শে সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হতে পারে কোচ হিসেবে জিদানের ফরাসি অধ্যায়। দেশমের আমলে তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল ফ্রান্স। যার মধ্যে ২০১৮ সালে জিতেছিল দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। এবার জিদানের নেতৃত্বে ফরাসিরা নতুন অধ্যার লেখার অপেক্ষায়।

  • সর্বশেষ