শিরোনাম
◈ ইরান শুধু আঞ্চলিক শীর্ষ শক্তি নয়, বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী: প্রতিরক্ষা মন্ত্রণালয় ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, শুরু আনুষ্ঠানিক প্রক্রিয়া ◈ বঙ্গভবনে প্রথম কর্মদিবস, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ◈ ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা প্রক্রিয়া সহজ করল চীন ◈ কোচ নি‌য়োগ নি‌য়ে জ‌টিলতা, পদত্যাগ করলেন পাও‌লো মালদিনি ও লিওনার্দো ◈ ঢাকার আদালতপাড়ায় চাঞ্চল্যকর জাল-জালিয়াতি, টাকায় মেলে বিচারকের স্বাক্ষর ◈ বরগুনা-২ আসনের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই ◈ ভারতীয় ক্রিকেট দল সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আস‌ছে! ◈ আধুনিক বিমান অবকাঠামোয় জোর, আকাশপথে বৈশ্বিক সংযোগ বাড়াতে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবের পথে বাংলাদেশ ◈ আগামী অ‌ক্টোব‌রে নেপা‌লে শুরু হ‌তে যাওয়া প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সা‌কিব

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কোচ নি‌য়োগ নি‌য়ে জ‌টিলতা, পদত্যাগ করলেন পাও‌লো মালদিনি ও লিওনার্দো

স্পোর্টস ডেস্ক : ইতালি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগকে ঘিরে তৈরি হওয়া জটিলতা শেষ পর্যন্ত বড় ধরনের অস্থিরতায় রূপ নিয়েছে। দায়িত্ব নেয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও তার উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেছেন। জাতীয় দলের কোচ নির্বাচনের ক্ষেত্রে তাদের প্রস্তাব একের পর এক প্রত্যাখ্যাত হওয়ায় দুজনই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

ইতালীয় সংবাদমাধ্যম ‘স্কাই স্পোর্ট ইতালি’ জানিয়েছে, সোমবার বিকেলে ফেডারেশন সভাপতি জোভান্নি মালাগোর কাছে পদত্যাগপত্র জমা দেন মালদিনি ও লিওনার্দো। কোচ নিয়োগের বিষয়ে দীর্ঘ আলোচনার পরও তাদের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। -- চ‌্যা‌নেল২৪

মাত্র দুই সপ্তাহ আগে মালাগোর উদ্যোগেই জাতীয় দলের টেকনিক্যাল কাঠামো নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দোকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। একই সঙ্গে জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ক্লাব ইতালি’ প্রকল্পের দায়িত্বও দেয়া হয়েছিল মালদিনির হাতে।

দায়িত্ব নিয়েই বিশ্বমানের একজন কোচ খুঁজতে কাজ শুরু করেন মালদিনি ও লিওনার্দো। তাদের প্রথম পছন্দ ছিলেন কার্লো আনচেলত্তি। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এরপর যোগাযোগ করা হয় পেপ গার্দিওলার সঙ্গে। তিনিও ইতালির দায়িত্ব নিতে আগ্রহ দেখাননি।

এরপর মালদিনির নজর যায় তার সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু আন্দ্রেয়া পিরলোর দিকে। জাতীয় দলের জন্য যে নতুন টেকনিক্যাল প্রকল্পের স্বপ্ন তিনি দেখছিলেন, সেটির সঙ্গে পিরলোর ফুটবল দর্শনের মিল রয়েছে বলে মনে করেছিলেন মালদিনি। তাই পিরলোকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার পরিকল্পনা এগিয়ে নেয়া হয়।

কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগও ভেস্তে যায়। পিরলোর সঙ্গে রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর স্পনসরশিপ চুক্তি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আপত্তি ওঠে। সেই জটিলতার কারণে ফেডারেশন তার নাম অনুমোদন দেয়নি। মালদিনি মনে করেন, এ পরিস্থিতিতে সভাপতি মালাগোর কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন কিংবা সুরক্ষা তিনি পাননি। এরপর থেকেই দায়িত্ব ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করেন।

সোমবার কয়েক ঘণ্টাব্যাপী বৈঠকে নতুন করে বিকল্প নাম নিয়েও আলোচনা হয়। ইন্টার মিলান ও প্যারিস সেন্ট জার্মেইনে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে লিওনার্দো থিয়াগো মোত্তার নাম প্রস্তাব করেন। তবে সেই প্রস্তাবও গ্রহণ করা হয়নি। এরপরই পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন মালদিনি ও লিওনার্দো।

দুজনের একযোগে বিদায়ে ইতালির জাতীয় দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। নতুন করে উপযুক্ত প্রার্থী খুঁজতে হবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে। ফলে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন প্রকল্পের বাস্তবায়নও আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়