শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০১:৫১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁস হ‌য়ে গে‌লো আর্জেন্টিনাকে দেওয়া ফিফা সভাপতির চিঠি, ইনফান্তিনো কী লিখেছিলেন

স্পোর্টস ডেস্ক : সদ‌্য শেষ হওয়া বিশ্বকাপে রানার্সআপ আর্জেন্টিনাকে দেওয়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি চিঠি ফাঁস হয়েছে। সেই চিঠিতে রানার্সআপ হওয়ার জন্য লিওনেল মেসিদের অভিনন্দন বার্তা দেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপে আর্জেন্টিনার পেশাদারিত্বের প্রশংসাও করেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার পেশাদারিত্ব নিয়ে বেশ সমালোচনা আছে। অন্যের খেলা নষ্টের অভিযোগ আছে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাউল করা দলটিকে নিয়ে। তাছাড়া ফাইনাল শেষে তো লঙ্কাকাণ্ডই বাধিয়ে দেন স্ক্যালোনির শিষ্যরা।  ম্যাচ-পরবর্তী এক সংঘর্ষে লিওনার্দো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির ওপর আক্রমণ করেন। ওই ঘটনায় নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালাও জড়িত হন। -- সময়‌নিউজ

ঘটনাটি বর্তমানে ফিফার তদন্তাধীন। এমন সময়ে চিঠিতে আর্জেন্টিনার খেলোয়াড়দের পেশাদারিত্বের প্রশংসা অনেকের কাছেই ভালো ঠেকেনি। ফিফা সভাপতি চিঠি দিয়েছেন চ্যাম্পিয়ন হওয়া স্পেন ও তৃতীয় হওয়া ফ্রান্সকেও। চিঠির সত্যতা নিশ্চিতের দাবি করেছে ডেইলি মেইল।

ফিফা সভাপতির চিঠির অনুবাদকৃত অংশ নিচে তুলে দেওয়া হলো  

Advertisement

প্রিয় সভাপতি মহোদয়, বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ নতুন সাফল্যের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই। ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভাদের উত্থান, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামগুলোর অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে।

আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্সও এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। অনুগ্রহ করে খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও চিকিৎসা দলের সদস্যদের এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া অসংখ্য সমর্থকের কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন।

এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ে মনোযোগ, পাশাপাশি আবেগ, অঙ্গীকার এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল। এসবই আর্জেন্টাইন ফুটবলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করি। আন্তরিক শুভেচ্ছাসহ, জিয়ান্নি ইনফান্তিনো।

  • সর্বশেষ