শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের যে বিশেষ উপহার দিয়েছিলেন মেসি

বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে লিওনেল মেসি যে বিশেষ উপহার দিয়েছিলেন, তার একটি প্রকাশ্যে এসেছে। ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সেই উপহারটি সবার সামনে তুলে ধরেন।

আর্জেন্টিনার জার্সি পরে ভিডিওতে তিনি একটি বাদামি রঙের ব্যাগ দেখান। ব্যাগটির গায়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপ ট্রফির ছবি এবং সামনের অংশে মার্কোস সেনেসির নামটি খোদাই করা ছিল।

ভিডিওর শুরুতে তিনি বলেন, ‘তোমাদের দারুণ একটি জিনিস দেখাতে চাই। এটা মার্কোস চ্যাম্পিয়ন হওয়ার পর পেয়েছে। দেখো, ব্যাগটির ওপর তার নিজের নামও লেখা রয়েছে।’

এরপর তিনি উপহারটির সম্পর্কে বলেন, ‘মেসি আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়কে এই উপহার দিয়েছেন।’

ব্যাগের ভেতরে ছিল মেসির ব্র্যান্ডের লোগোযুক্ত একটি সোনালি রঙের পানির ফ্লাস্ক, একটি মাতে কাপ, ইয়েরবা মাতে পাতা এবং একটি বিশেষ ধাতব স্ট্র, যার সঙ্গে একটি ছোট চামচও সংযুক্ত ছিল।

বাওয়ার্স আরও জানান কেন উপহারটি তার কাছে রয়েছে, `মার্কোস আমাকে এটি নিরাপদে রাখার জন্য দিয়েছে, যাতে আমি এটি মায়ামিতে নিয়ে যেতে পারি।’ 

  • সর্বশেষ