শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ◈ পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ◈ শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমাই: জাপানের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ঘুমের অভ্যাসে চমকে দেশ, শুরু তুমুল বিতর্ক ◈ সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোগান্তি কমাতে এনআইডি যাচাইয়ে আসছে আইরিশ স্ক্যান ◈ ক্রসফায়ারে যুবলীগ নেতা একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা: ১৫ বছরের নিচে শিশু ও গুরুতর রোগীরা যেতে পারবেন না

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০১:০৮ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নেইমার জোড়া গোল ক‌রে সান্তোসের পরাজয় ঠেকা‌লেন

ডেস্ক রি‌পোর্ট : ব্রা‌জি‌লিয়ান এই সুপার স্টার বিশ্বকাপের হতাশা কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরেই নিজের প্রভাব দেখালেন। ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েন্সের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি ‘এ’ ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে ২–২ গোলের ড্র এনে দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এর মধ্যে ম্যাচের ৯০তম মিনিটে পেনাল্টি থেকে করা তার গোলই নিশ্চিত করেছে দলের এক পয়েন্ট।

ম্যাচের ৩৬তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোলের খাতা খোলেন নেইমার। সতীর্থের সঙ্গে দ্রুত বল আদান-প্রদানের পর কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি। গোল উদ্‌যাপনে তাস বাঁটার ভঙ্গি করে সাম্প্রতিক ‘ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে’ অংশ নেয়া নিয়ে হওয়া সমালোচনারও জবাব দেন।

বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। একটি আত্মঘাতী গোলসহ দুই গোল করে ২–১ ব্যবধানে এগিয়ে যায় লিগের তলানিতে থাকা শাপেকোয়েন্স। ম্যাচের মাঝামাঝি সময়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন নেইমার। এর জেরে হলুদ কার্ড দেখেন তিনি। আগের কার্ডের কারণে পরবর্তী লিগ ম্যাচে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড।

তবে শেষ হাসিটা ছিল নেইমারেরই। ম্যাচের শেষ মুহূর্তে কাবায়েরোকে ফাউল করলে পেনাল্টি পায় সান্তোস। স্পট কিক থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করে দলকে হার থেকে বাঁচান তিনি। এই ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে সান্তোস উঠে এসেছে ১৪তম স্থানে। আর ১০ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে নিচেই রয়ে গেছে শাপেকোয়েন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়