শিরোনাম
◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরা‌স্ট্রের ইন্টার মায়া‌মি‌ ক্লা‌বে মেসির সতীর্থ হলেন ব্রা‌জি‌লের কাসেমিরো 

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন ব্রা‌জি‌লের কাসেমিরো। এই তারকা মিডফিল্ডারকে দেখা যাবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। বুধবার আনুষ্ঠানিকভাবে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির ঘোষণা করেছে ক্লাবটি।

ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর চুক্তির মেয়াদ ২০২৭ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। এছাড়া চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত নবায়নের সুযোগও রাখা হয়েছে।

ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে দলের জয় এবং নিজেকে আরও এগিয়ে নেওয়া। ক্লাব যে প্রকল্পটি আমার সামনে তুলে ধরেছে এবং আমাকে এখানে আনতে সবার যে চেষ্টা ছিল, সেটি আমার কাছে অনেক বড় ব্যাপার।

গত তিন মাস ধরে কাসেমিরো ও ইন্টার মায়ামির মধ্যে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ক্লাবেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এই ব্রাজিলিয়ান। ক্লাবটির অবস্থান মায়ামি শহরে হওয়াও তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইন্টার মায়ামি ছাড়াও ইতালির জুভেন্টাস, ইন্টার মিলান এবং সৌদি আরবের কয়েকটি ক্লাব কাসেমিরোকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা।

২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি লিগ কাপ ও এফএ কাপ জেতার পাশাপাশি দলের অন্যতম নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ