শিরোনাম
◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌লিও‌নেল স্কালোনির পর কে হ‌চ্ছেন আর্জেন্টিনার কোচ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে লড়াই কর‌তে পা‌রে‌নি, স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এখনো নতুন চুক্তি নিয়ে কোনো ঘোষণা না আসায় দলটির পরবর্তী পরিকল্পনা নিয়ে জল্পনা চলছে।

বিশ্বকাপে নাটকীয়ভাবে ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছানো দলটি শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায়। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি। ------ ইয়াহু স্পোর্টস

২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী এই কোচের বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হতে পারেন এমন চারজনের নাম আলোচনায় রয়েছে।

পাবলো আইমার

বর্তমান কোচিং স্টাফে স্কালোনির সহকারী হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করছেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার পাবলো আইমার। সাম্প্রতিক সাফল্যের পুরো যাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ফিনালিসিমা জয়, ২০২২ বিশ্বকাপ জেতা এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনেও ছিল তার অবদান। ফলে ধারাবাহিকতা বজায় রাখতে আইমারকে সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

মার্সেলো গালিয়ার্দো 

খেলোয়াড় ও কোচ-দুই ভূমিকাতেই রিভার প্লেটের কিংবদন্তি মার্সেলো গালিয়ার্দো দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় রয়েছেন। রিভারে দ্বিতীয় মেয়াদ খুব বেশি সফল না হলেও দক্ষিণ আমেরিকার ফুটবলে তার অর্জন তাকে অন্যতম শক্তিশালী প্রার্থী করে তুলেছে।

দিয়েগো সিমিওনে

এক দশকেরও বেশি সময় ধরে অ্যাথলেটিকো মাদ্রিদের দায়িত্বে থাকা দিয়েগো সিমিওনে বহুবার জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ক্লাব ফুটবলে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ সাফল্য পাওয়া এই কোচ প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ পেতে পারেন।

মাউরিসিও পোচেত্তিনো

যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে ফ্রি এজেন্ট মাউরিসিও পোচেত্তিনোও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। টটেনহ্যাম, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) এবং চেলসির মতো ক্লাব পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং তরুণ ফুটবলার গড়ে তোলার দক্ষতার কারণে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কাছে তিনি আকর্ষণীয় বিকল্প হতে পারেন।

  • সর্বশেষ