শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফার সেরা একাদশে জায়গার লড়াইয়ে মেসিসহ আর্জেন্টিনার পাঁচ তারকা

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।

ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়া লিওনেল স্কালোনির দলের প্রতিনিধিত্ব রয়েছে গোলরক্ষক, রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগ—চার বিভাগেই। গোলরক্ষকদের তালিকায় প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। ডিফেন্ডার হিসেবে মনোনয়ন পেয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস। মিডফিল্ডে আছেন এনসো ফার্নান্দেস। আক্রমণভাগে আর্জেন্টিনার একমাত্র প্রতিনিধি লিওনেল মেসি।

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক; নিজে ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি। ১০ গোল করে সবার ওপরে আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

ফিফার প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দুই নিয়মিত ডিফেন্ডার পাও কুবারসি ও আইমেরিক লাপোর্তে রক্ষণভাগের মনোনীতদের মধ্যে জায়গা পাননি। বিশেষ করে কুবারসির বাদ পড়া বিস্ময় তৈরি করেছে, কারণ বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি।

Advertisement

এ ছাড়া মাঝমাঠের তালিকাও বিতর্কের জন্ম দিয়েছে। সমর্থকেরা ৪-৪-২, ৪-৩-৩ কিংবা ৩-৪-৩—এই তিনটি ছকে নিজেদের সেরা একাদশ সাজাতে পারবেন। সে কারণেই কয়েকজন স্বীকৃত ফরোয়ার্ডকেও মিডফিল্ডারদের তালিকায় রাখা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

সেরা একাদশের লড়াইয়ে প্রাথমিকভাবে জায়গা পেয়েছেন যেসব ফুটবলার:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা), ভোজিনহা (কেপ ভার্দে), উনাই সিমন (স্পেন), জর্ডান পিকফোর্ড (ইংল্যান্ড), এলোয় রুম (কুরাসাও)।

ডিফেন্ডার: লিসান্দ্রো মার্তিনেস (আর্জেন্টিনা), নুনো মেন্দেস (পর্তুগাল), মার্ক কুকুরেয়া (স্পেন), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস), গ্যাব্রিয়েল মাগালহায়েস (ব্রাজিল), ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), দায়ো উপামেকানো (ফ্রান্স), পেদ্রো পোরো (স্পেন)।

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), মাইকেল অলিসে (ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল), এনসো ফার্নান্দেজ (আর্জেন্টিনা), উসমান দেম্বেলে (ফ্রান্স), লুকা মদরিচ (ক্রোয়েশিয়া), ইসমাইল সাইবারি (মরক্কো), রদ্রি (স্পেন), লামিন ইয়ামাল (স্পেন)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আরলিং হলান্ড (নরওয়ে), হ্যারি কেইন (ইংল্যান্ড). হুলিয়ান কিনিওনেস (মেক্সিকো), মিকেল ওইয়ারসাবাল (স্পেন)।

 

  • সর্বশেষ