শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৩:১৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ফাইনাল : আ‌র্জেন্টিনার পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা চান প্রাক্তন ফিফা রেফারি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের পর ঘটে যাওয়া উত্তপ্ত ঘটনার জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে।  প্রাক্তন ফিফা রেফারি কিথ হ্যাকেট একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পারেদেসকে অন্তত ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনার বিরুদ্ধে শক্ত বার্তা দেওয়া যায়।

ফাইনালে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর ম্যাচ শেষের বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ স্পেনের পাউ কুবার্সিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়েন।

খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা স্পেনের রদ্রিকে ঘুষি মারেন। এরপর লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে মারামারি শুরু করে দেন। পরে পারেদেস জানান, মেসির বিরুদ্ধে মন্তব্য করেছিলেন গাভি। আর সেটাই মেনে নিতে পারেননি পারেদেস। 

এই ঘটনার তীব্র সমালোচনা করে কিথ হ্যাকেট বলেন, ''অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এমন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমার মতে, পারেদেসের অন্তত ১০ ম্যাচের নিষেধাজ্ঞা হওয়া উচিত।

তিনি আরও জানান, ম্যাচ শেষে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে জেনে তিনি সন্তুষ্ট। তবে হ্যাকেটের মতে, ফিফাকে এখন কঠোর অবস্থান নিতে হবে, কারণ বিশ্বজুড়ে সম্প্রচারিত এই দৃশ্য সংস্থার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

হ্যাকেট বলেন, “এই বিশ্বকাপ ফাইনাল প্রত্যাশা পূরণ করতে পারেনি। ম্যাচে আকর্ষণীয় ফুটবলের চেয়ে কৌশলগত লড়াই বেশি ছিল। আর শেষ মুহূর্তের সহিংসতা পুরো টুর্নামেন্টের সমাপ্তিকে কলঙ্কিত করেছে। এখন ফিফার দায়িত্ব খেলাটির শৃঙ্খলা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা।

  • সর্বশেষ