শিরোনাম
◈ বিদায়ী অর্থবছরের ১১ মাসে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব ◈ বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ের প্রশ্নের জবাব প্রস্তুত করছে দুদক ◈ যে কারণে ভিসা চালু হলেও ভারতে যাচ্ছেন না বাংলাদেশিরা ◈ যে দিন ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী! ◈ বিশ্বকাপ ফাইনাল : আ‌র্জেন্টিনার পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা চান প্রাক্তন ফিফা রেফারি ◈ মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক ◈ স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানালো ইসি ◈ নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ‌বিশ্বকা‌পের ফাইনালে মা‌ঠে নামার আগে টানেলে কী বলেছিলেন মেসি? ঘনীভূত হচ্ছে রহস্য ◈ ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা, মিলবে দুই ডোজে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলিয়ানরা ২০৩০ বিশ্বকাপে ২৬ সদস্যের স্কোয়াড বেছে নিলেন

স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই শুরু হয়ে গেছে ২০৩০ বিশ্বকাপের নতুন চক্র। আর এই চক্রে ব্রাজিলিয়ান ফুটবল ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। ঐতিহাসিকভাবে দ্বিতীয় সবচেয়ে খারাপ ফলাফলের পরও ব্রাজিল চার বছরের প্রস্তুতিতে ঘুরে দাঁড়াতে চায়।

সম্প্রতি জনপ্রিয় সাইট ‘জি’ তাদের ‘ভিসি কনভোকা’ প্রতিযোগিতার মাধ্যমে ফ্যানদের ভোটে ব্রাজিলের জন্য ২৬ জনের একটি আদর্শ দল বেছে নিয়েছে। এমনটায় জানায় দেশটি গণমাধ্যম গ্লোবো এস্পোর্তের এক প্রতিবেদনে। যেখানে তালিকায় পজিশন অনুযায়ী ভারসাম্য রাখতে কয়েকটি পরিবর্তনও করা হয়েছে। ফ্যানদের ভোটে সবচেয়ে বেশি পছন্দ পেয়েছেন তরুণ তারকা এস্তেভাও, ওয়েসলি, এন্ড্রিক এবং গ্যাব্রিয়েল মাগালহায়েসের মতো খেলোয়াড়রা।

এই তালিকায় ২০২৬ বিশ্বকাপে খেলা আটজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। এর মধ্যে রয়েছেন গ্যাব্রিয়েল মাগালহায়েস, দানিলো সান্তোস, ব্রুনো গিমারেস, এন্ড্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং মাতেউস কুনহা।

ফ্যানদের আশা, এন্ড্রিক ও রায়ানের মতো উদীয়মান তারকারা দলকে নতুন করে গড়ে তুলবেন। ইতিহাস বলে, বড় ধরনের হতাশার পরও ব্রাজিল দু’বার বিশ্বকাপ জিতেছে। তাই এবারও চার বছরের লম্বা প্রস্তুতিতে সেলেসাওরা আবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

ভক্তদের এই ভোট তালিকা শুধু একটি মতামত, তবে এটি দেখিয়ে দেয় ব্রাজিলিয়ান সমর্থকরা কোন ধরনের দল চান। যেখানে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশ্রণ থাকবে। এখন দেখার বিষয়, কোচ কীভাবে এই ভোটের আলোকে দল গঠন করেন।

ফ্যানদের বাছাই করা ২৬ সদস্যের দল:

গোলরক্ষক: কার্লোস মিগুয়েল, হুগো সৌজা ও জন।
ফুলব্যাক: ওয়েসলি, ভান্ডারসন, কাইকে ব্রুনো ও লুসিয়ানো জুবা।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মাগালহায়েস, ইদের মিলিতাও, লুকাস বেরালদো, মুরিলো ও ব্রেমার।
মিডফিল্ডার: দানিলো সান্তোস, ব্রুনো গিমারেস, আন্দ্রে সান্তোস, ব্রেনো বিডন, জোয়াও গোমেস ও রদ্রিগো।
ফরোয়ার্ড: এস্তেভাও, এন্ড্রিক, ভিনি জুনিয়র, রায়ান, জোয়াও পেদ্রো, অ্যালান, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও মাতেউস কুনহা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়