শিরোনাম
◈ রূপপুরের রুশ নাগরিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ট্রাকচালকের সহকারী ◈ ৮ প্রকল্পে একনেকের সবুজ সংকেত, ব্যয় ১৪ হাজার কোটি টাকা ◈ বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ ◈ এবার সেই জামায়াত নেতার ইস্যুতে আরেক অডিও ভাইরাল ◈ বাংলাদেশের পাসপোর্টে সামান্য অগ্রগতি, ভ্রমণ সুবিধা এখনো সীমিত ◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব ◈ ‘লাইফ সাপোর্টে’ মানবাধিকার কমিশন

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০২:৫৮ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে স্পেনে ফিরলেন ইয়ামালরা

ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ট্রফি হাতে নিজ দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল।

সোমবার (২০ জুলাই) সকালে ট্রফি নিয়ে মাদ্রিদ বিমানবন্দরে এসে পৌঁছান রদ্রি, লামিনে ইয়ামাল, ফেরান তোরেসসহ বিজয়ী দলের স্প্যানিশ তারকারা। বিমানবন্দর নামার পরপরই শুরু হয় খেলোয়াড় ও কর্মকর্তা সমন্বিত মূল উদযাপনের আনুষ্ঠানিকতা।

শিরোপাজয়ী বীরদের এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে রাস্তায় ভিড় জমান লাখ লাখ ফুটবলপ্রেমী ও জাতীয় সমর্থক। বিমানবন্দর থেকে হুটখোলা বাসে চড়ে বিজয়ী দল লাস রোসাসের দিকে রওনা হলে পুরো পথজুড়ে লাল-হলুদ পতাকার বর্ণিল উৎসবে মেতে ওঠে ফুটবল অনুরাগী জনতা। 

এই রাজকীয় সংবর্ধনা শেষে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে এবং দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে পুরো স্প্যানিশ দলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। উৎসবের দিনের শেষ পর্বে মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমবেত হাজারো সমর্থকের সঙ্গে এই ঐতিহাসিক বিশ্বজয়ের মহ আনন্দ ভাগ করে নেবেন বিশ্বচ্যাম্পিয়নরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়