শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত সময়ের নায়ক ফেররান তরেস, কে এই স্প্যানিশ তারকা?

১৬ বছর পর স্পেন শিরোপা জিতল। এই জয়ের নায়ক ফেররান তরেস। ম্যাচের ১০৬ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে তিনি দলের জয় নিশ্চিত করেন। তিনি নিশ্চিতভাবেই স্পেনের জাতীয় বীর বনে গেছেন এতোক্ষণে। 

স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের ছোট্ট শহর ফইওসে জন্ম ফেররান তরেসের। জন্ম তারিখ ২০০০ সালের ২৯ ফেব্রুয়ারি। লিপ ডে’তে জন্ম নেওয়া এই ফুটবলার এখন স্পেনের অন্যতম বড় তারকা।

ছয় বছর বয়সে তিনি ভ্যালেন্সিয়া ক্লাবের যুব দলে যোগ দেন। ২০১৭ সালে তিনি ভ্যালেন্সিয়ার মূল দলে অভিষিক্ত হন। এরপর ২০২০ সালে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। সেখানে তিনি প্রিমিয়ার লিগ আর ইএফএল কাপ জেতেন।

২০২২ সালের জানুয়ারিতে তিনি বার্সেলোনায় নাম লেখান। বার্সেলোনায় এসে তিনি নিজের সেরা সময় পার করেছেন। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে এক মৌসুমে তিনি ১৯টা গোল করেন। কোপা দেল রে ফাইনালেও তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেই আসরে ছয়টা গোল করে সর্বোচ্চ গোলদাতাও হন তিনি।

জাতীয় দলের হয়েও তার পথচলা দারুণ। ২০২০ সালের সেপ্টেম্বরে স্পেনের হয়ে তিনি সিনিয়র দলে অভিষেক করেন। এরপর কোচ লুইস এনরিকে আর পরে লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি।

২০২১ সালের ইউরোতে দুটো গোল করে স্পেনকে সেমিফাইনালে তুলতে সাহায্য করেন তিনি। ২০২২ সালে কাতার বিশ্বকাপেও দুটো গোল করেন। ২০২৪ সালের ইউরোতেও একটা গোল করে চ্যাম্পিয়ন হন তিনি।

আজ বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে জোরালো শটে গোল করেই তিনি স্পেনকে এনে দিলেন বিশ্বকাপ শিরোপা।

 

  • সর্বশেষ