শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ১১:০৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ ফাইনালে এক টিকিটের দাম সা‌ড়ে ৩৪ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক : আজ রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই মহারণের একটি ভিআইপি টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৫৬ হাজার টাকা, যা দিয়ে বর্তমানে দেশের বাজারদরে প্রায় ১৬ ভরি স্বর্ণ কেনা সম্ভব।

জানা গেছে- সবচেয়ে কম দামি টিকিট বাংলাদেশি মুদ্রা প্রায় ৯ লাখ টাকা। তবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে এর চেয়ে বেশি দাম ছিল সর্বনিম্ন টিকিটের। সেই টিকিট বিক্রি হচ্ছিল প্রায় ১১৭ লাখ টাকা দামে। -- নিউজ২৪

সম্প্রতি একটি ওয়েবসাইটের পক্ষ থেকে জানা গিয়েছে, ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৬ লাখ টাকা। আমেরিকার আগে কোনও ম্যাচে গড় টিকিটের দাম এত বেশি ছিল না। এই মুহূর্তে ফাইনালের সবচেয়ে দামী টিকিট বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৬৫ হাজার টাকায়। ম্যাচের আগে দাম আরও বাড়লে অবাক হওয়ার কিছু নেই। 

ফাইনাল ম্যাচের আগে আমেরিকার সবচেয়ে দামী ম্যাচ ছিল ২০২৪-এর সুপার বোলে সান ফ্রান্সিসকো ৪৯য়ার্স বনাম কানসাস সিটি চিফসের ম্যাচ। সেখানে টিকিটের গড় দাম ছিল ৯ লক্ষ টাকা।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বয়স এখন ৩৯। আর স্পেন তারকা ইয়ামালের ১৯। বিশ্বকাপে দুই জনে জন্মদিন পালন করেছেন। ফাইনালের আগে স্বাভাবিক ভাবেই ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে। উঠে আসে ২০০৭ সালের সেই ছবির কথাও। মেসি বলেছেন, ওই ছবিটা অসাধারণ। ইয়ামাল যখন শিশু ছিল, তখন ওর সঙ্গে আমার কয়েকটা ছবি রয়েছে। আমরা দু’জনেই এখন বিশ্বকাপ খেলছি। কী অবিশ্বাস্য না!

ইয়ামালের প্রশংসা করে মেসি বলেছেন, ও এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওর জন্য আমার শুভকামনা থাকবে। ওর সাফল্য মানে তো বার্সেলোনারও সাফল্য। তবে ফাইনালে আমরা চেষ্টা করব, যাতে ইয়ামাল ওর সেরা খেলাটা খেলতে না পারে। শুধু ও নয়, স্পেনের গোটা দলটাই দুর্দান্ত। আমাদের হাতেই কিছু অস্ত্র আছে।

ইয়ামালকে নিয়ে মেসি বলেছেন, ইয়ামাল এখন বিশ্ব পর্যায়ের তারকা। অসাধারণ খেলোয়াড়। ওর বয়স সবে ১৯। গোটা ফুটবলজীবন পড়ে রয়েছে। ওর জন্য আমার শুভেচ্ছা সব সময় থাকবে। তবে এ বারই যাতে ও বিশ্বকাপ জিততে না পারে, তা নিশ্চিত করার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব।

  • সর্বশেষ