শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৯:৪৪ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পে‌নের বিরু‌দ্ধে ফাইনাল ম‌্যাচই মেসির শেষ বিশ্বকাপ?  যা বললেন কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে জোর আলোচনা উঠলেও এ বিষয়ে কোন মন্তব্য করতে চাইলেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বললেন, জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র মেসিরই। 

রোববার নিউইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনিকে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি কী করে জানব? ওকেই জিজ্ঞেস করুন। সত্যি বলতে আমার কোন ধারণা নেই। সে প্রতিনিয়ত আমাদের অবাক করে চলেছে।

৩৯ বর্ষী মেসি এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন। এপর্যন্ত ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করে ফ্রান্সের কাইলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে জিতিয়ে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফাইনালের আগে নিজের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন স্কালোনি, ‘এত বছর ধরে এই পর্যায়ে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ নয়। তারা এমন কিছু অর্জন করেছে, যা একসময় কল্পনারও বাইরে ছিল। আমি তাদের বলেছি, তারা অবিশ্বাস্য এক কীর্তি গড়েছে এবং এজন্য আমি চিরদিন কৃতজ্ঞ থাকব।

আমি ও আমার পুরো কোচিং স্টাফ এই দলের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমরা অবশ্যই শিরোপা জিততে চাই। তবে যদি তা না-ও হয়, এই যাত্রা অবিশ্বাস্য ছিল এবং সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আশা করি, এটি আমাদের মানুষ ও দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

  • সর্বশেষ