শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পে‌নের ইয়ামাল বয়সের তুলনায় অনেক বেশি প্রতিভাবান, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ 

স্পোর্টস ডেস্ক : লামিনে ইয়ামালকে কীভাবে আটকাবেন? বিশ্বকাপ ফাইনালের আগের দিন স্বভাবতই এই প্রশ্ন উড়ে আসে লিওনেল স্কালোনির দিকে। আর্জেন্টিনার কোচের উত্তর শুনে হেসে লুটোপুটি সবাই। কী এমন উত্তর দিলেন মেসিদের কোচ? স্কালোনির জবাব শুনেই বোঝা যাচ্ছে, হাইপ্রোফাইল ফাইনালের আগে কতটা ফুরফুরে মেজাজে আছেন তিনি। মশকরা করে বলেন, ইয়ামালকে তাঁর ঘরে আটকে রাখাই প্রতিভাবান তারকাকে রোখার একমাত্র অস্ত্র। স্প্যানিশ তরুণের ভূয়সী প্রশংসা করেন। জানান, বয়সের তুলনায় অনেক বেশি প্রতিভাবান। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে ইয়ামালের প্রশংসা করেন আর্জেন্টিনার কোচ। স্কালোনি বলেন, 'ইয়ামালকে কীভাবে রোখা যায়? ওকে যদি ওর ঘরে আটকে রাখা যেত। 

ইয়ামাল অনবদ্য প্লেয়ার। ফুটবলের সম্পদ। এখনও বয়স এত কম। ফুটবলকে অনেক কিছু দিতে পারে। ও এমন এক প্রতিভা, যে স্পেনকে ভবিষ্যতে অনেক কিছু দিতে পারে। তবে আমরা আশা করব সেটা রোববার হবে না। ও লিওর মতো। ওকে মার্ক করা খুবই কঠিন। স্পেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি মেসিদের কোচ। 

স্কালোনি বলেন, আমরা স্পেন নিয়ে হোমওয়ার্ক করেছি। কারণ মার্চে ওদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ডিসেম্বর থেকে আমরা প্রত্যেক সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে আলোচনা করেছি। বাকি দলগুলোর মতোই স্পেনকে নিয়ে আমরা ভেবেছি।

দেশের জার্সিতে বিশ্বমঞ্চে আর্জেন্টিনার অধিনায়কের শেষ ম্যাচ। সমর্থকদের তাঁর এই যাত্রা উপভোগ করার বার্তা দিলেন আর্জেন্টাইন কোচ। একইসঙ্গে তাঁকে সম্মান জানান। স্কালোনি বলেন, 'ও নিজেই একটা ইতিহাস। ও কিংবদন্তি। ৩৯ বছরে ফাইনালে ওঠা অবিশ্বাস্য। সেই জন্যই আমি বলি, আমাদের ওকে উপভোগ করা উচিত।' তাহলে এটাই কি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ? এর উত্তরে স্কালোনি বলেন, 'ওকে জিজ্ঞেস করো। আমার কোনও ধারণা নেই। প্রতিনিয়ত ও আমাদের চমক দেয়। তাই এই প্রশ্ন ওকেই করা উচিত।' পরপর দু'বছর এই জায়গায় পৌঁছনোর জন্য প্লেয়ারদের কৃতিত্ব দিলেন আর্জেন্টিনার কোচ। 

দ্বিতীয় বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েগো মারাদোনাকে মিস করছেন মেসিদের কোচ। গত পাঁচ বছরে দু'বার কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে পরপর বিশ্বকাপ জেতার হাতছানি আর্জেন্টিনার সামনে।

  • সর্বশেষ