শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৪:১৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ‌মে উঠে‌ছে বিশ্বকাপের গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, কারা পা‌বেন? 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ হতে বাকি মাত্র ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। রোববারের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। এই দুই ম্যাচ শেষে শুধু নতুন বিশ্বচ্যাম্পিয়নই নয়, ঘোষণা করা হবে টুর্নামেন্টের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর বিজয়ীদের নামও। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস।

গোল্ডেন বুটে মেসি-এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই 

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। এবার এই দৌড়ে সমান ৮টি করে গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তবে টাইব্রেকিং হিসেবে অ্যাসিস্ট বিবেচনায় নেওয়া হলে এগিয়ে আছেন মেসি। তার অ্যাসিস্ট ৪টি, এমবাপের ৩টি।

এখনও দুজনের সামনেই একটি করে ম্যাচ রয়েছে। ফলে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পারফরম্যান্সই নির্ধারণ করবে শেষ পর্যন্ত কার হাতে উঠবে গোল্ডেন বুট।

Advertisement

বর্তমান তালিকায় এরপর রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম (৬ গোল), ফ্রান্সের উসমান দেম্বেলে (৬ গোল) এবং স্পেনের মিকেল ওয়ারজাবাল (৫ গোল)।

গোল্ডেন বলের দৌড়ে মেসিই সবচেয়ে বড় দাবিদার

বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল। টুর্নামেন্টজুড়ে পারফরম্যান্স, ম্যাচে প্রভাব এবং ধারাবাহিকতার ভিত্তিতে এই পুরস্কার নির্ধারণ করা হয়।

এবারও সবচেয়ে বড় দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন লিওনেল মেসি। পুরো আসরে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানো এবং ম্যাচের নিয়ন্ত্রণে তার ভূমিকা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।

তবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কিলিয়ান এমবাপে, ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম, স্পেনের মাইকেল অলিসে এবং নরওয়ের আর্লিং হালান্ডও। ফাইনালের পারফরম্যান্স আলোচনায় প্রভাব ফেললেও এই পুরস্কারের ভোট সাধারণত ফাইনালের আগেই সম্পন্ন হয়।

গোল্ডেন গ্লাভসে উনাই সিমন এগিয়ে 

বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস। এবার এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে আলোচনায় রয়েছেন স্পেনের উনাই সিমন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে তিনি মাত্র একটি গোল হজম করেছেন।

এ ছাড়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা অসাধারণ সব সেভ করে নজর কেড়েছেন। পাশাপাশি উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইরও রয়েছেন আলোচনায়।

ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষ হওয়ার পরই বিশ্বকাপের ছয়টি ব্যক্তিগত পুরস্কার ঘোষণা করবে ফিফা। বিশ্বচ্যাম্পিয়নের পাশাপাশি কার হাতে উঠবে গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস—সেদিকেই এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি।

  • সর্বশেষ