শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার প্রস্তুতি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের 

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। নিউইয়র্ক থেকে মিয়ামি, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেস, সবখানেই এখন ফুটবলপ্রেমীদের একটাই আলোচনার বিষয়, বিশ্বকাপ। সেই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্জেন্টিনা। 

সেমিফাইনালে পৌঁছানো লিওনেল মেসির দলকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের উৎসাহ যেন অন্য মাত্রা পেয়েছে।

advertisement

বাংলাদেশে যেমন আর্জেন্টিনার কোটি কোটি সমর্থক, তেমনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতেও আকাশী-সাদা জার্সির জনপ্রিয়তা চোখে পড়ার মতো। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, নিউজার্সির প্যাটারসন, এডিসন, পেসনিলভেনিয়ার ফিলাডেলফিয়া কিংবা ভার্জিনিয়ায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এখন প্রতিদিনই বিশ্বকাপ নিয়ে আলোচনা, আড্ডা আর ভবিষ্যদ্বাণী চলছে। -- ঠিকানা/নিউইয়র্ক

বিশ্বকাপ এবার যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ায় অনেক প্রবাসী বাংলাদেশির স্বপ্ন পূরণ হয়েছে। কেউ পরিবার নিয়ে, কেউ আবার বন্ধুদের সঙ্গে সরাসরি স্টেডিয়ামে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার পতাকা হাতে গ্যালারিতে বসে খেলা দেখার অসংখ্য ছবি ও ভিডিও।

advertisement

তবে সবার ভাগ্যে সেই সুযোগ জোটেনি। বিশেষ করে নকআউট পর্বে টিকিটের মূল্য কয়েকশ থেকে কয়েক হাজার ডলারে পৌঁছে যাওয়ায় অনেকের পক্ষেই স্টেডিয়ামে যাওয়া সম্ভব হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে কর্মব্যস্ততা। সপ্তাহের মাঝামাঝি দিনে দীর্ঘ কর্মঘণ্টা শেষ করে দূরের ভেন্যুতে গিয়ে খেলা দেখা অনেকের জন্যই বাস্তবসম্মত নয়।

তবে মাঠে যেতে না পারলেও ফুটবলপ্রেমীদের আনন্দে ভাটা পড়েনি। নিউইয়র্ক, নিউজার্সি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বড় পর্দায় খেলা দেখার জন্য নানা ধরনের ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে। অনেক বাংলাদেশি সংগঠন, রেস্টুরেন্ট, স্পোর্টস বার এবং কমিউনিটি সেন্টার ইতোমধ্যে ফাইনাল উপলক্ষে বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে একসঙ্গে খেলা উপভোগ করার প্রস্তুতি চলছে সর্বত্র।

advertisement

নিউইয়র্ক সিটিও বিশ্বকাপকে ঘিরে একাধিক উন্মুক্ত ওয়াচ পার্টির ব্যবস্থা করেছে। ফাইনাল ম্যাচ উপলক্ষে সেন্ট্রাল পার্কের গ্রেট লনে প্রায় ৫০ হাজার দর্শকের অংশগ্রহণে বিশ্বের অন্যতম বড় উন্মুক্ত ওয়াচ পার্টির আয়োজন করা হচ্ছে। এছাড়া কুইন্সসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকায়ও সরকারি উদ্যোগে ফুটবলপ্রেমীদের জন্য বড় পর্দায় ম্যাচ দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে মিয়ামিসহ দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন স্থানেও বিনামূল্যে কমিউনিটি ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে সেমিফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত হাজার হাজার সমর্থক একসঙ্গে খেলা উপভোগ করবেন।

প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বলছেন, আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন ঈদের আমেজ। ম্যাচের দিন আগেভাগেই আর্জেন্টিনার জার্সি পরে বন্ধুবান্ধব নিয়ে একত্র হওয়া, বারবিকিউ, চা-কফি আর ফুটবল নিয়ে উত্তেজনাপূর্ণ আলোচনা—সব মিলিয়ে এটি এখন একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে।

  • সর্বশেষ