শিরোনাম
◈ নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম ◈ থামছে না গণপিটুনি, ছয় মাসে প্রাণ গেল ১৩৩ জনের ◈ প্রচারণায় কোটি ডলার, তবু মার্কিন তরুণদের মন জয় হলো না ইসরাইলের ◈ সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার ◈ বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন ◈ চট্টগ্রাম বোর্ডের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ◈ বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা যাচাই আরও কঠোর করবে যুক্তরাষ্ট্র ◈ আর্জেন্টিনার জয়ে ঢাকাসহ ‌বি‌ভিন্ন জেলার অলিগলিতে উৎসব, চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে রক্তাক্ত তরুণ ◈ বাংলাদেশিসহ বিদেশিদের জন্য দুঃসংবাদ : স্পন্সরশিপ ভিসার নতুন আবেদন স্থগিত করলো কানাডা ◈ ‌বিতর্ক আর্জেন্টিনার পিছু ছাড়ছে না, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ১১:১১ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনার জয়ে ঢাকাসহ ‌বি‌ভিন্ন জেলার অলিগলিতে উৎসব, চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে রক্তাক্ত তরুণ

স্পোর্টস ডেস্ক : মেঘভরা রাতের আকাশ কাঁপিয়ে শেষ বাঁশি বাজতেই আর্জেন্টিনা ভক্তরা সগৌরবে পাড়া-মহল্লার অলিগলিতে এসে জড়ো হন। প্রিয় দল জয়ী হওয়ায় আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। রাতে আকাশ কাঁপিয়ে আতশবাজি, মোটরবাইক শোভাযাত্রা, ঢাক-ঢোল আর ‘ভামোস আর্জেন্টিনা’ স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানী ঢাকার অলিগলি।

এদিকে আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা সময় বন্দর নগর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় ভিড়ের মধ্যে এক তরুণকে রাত আড়াইটা নাগাদ ছুরিকাঘাত করা হয়। আহত তরুণের নাম মহম্মদ আসাদুল হক (২১)। তিনি বাঁশখালির ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াসিন আলির ছেলে। এখন হামজারবাগ এলাকার সরওয়ারের বাড়িতে থাকেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা চলাকালে জনসমাগমের মধ্যে কয়েকজন আসাদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দুষ্কৃতীদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। পরে বন্ধুরা আসাদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক জানান, এখন আশঙ্কামুক্ত তিনি।

আর্জেন্টিনার জয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি, জুরাইন, কদমতলি ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় শত শত সমর্থক আকাশি-সাদা পতাকা হাতে সেমিফাইনালের রাতে রাস্তায় নেমে আসেন। কেউ গাড়ির ছাদে পতাকা ওড়ান, কেউ মোটরবাইক বহরে শহর প্রদক্ষিণ করেন। অনেকেই আতশবাজি ফোটান। আবার কেউ মিষ্টি বিতরণ করে প্রিয় দলের জয় উদযাপন করেন।

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা থাকলেও শেষ বাঁশির সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা। রাজধানীর বিভিন্ন মোড়ে ‘মেসি মেসি’ ধ্বনি শোনা যায়। তরুণদের পাশাপাশি শিশু-কিশোররাও পতাকা হাতে আনন্দ মিছিলে অংশ নেয়।

 অনেকে আর্জেন্টিনার জার্সি পরে নাচ-গানে মেতে উঠতে দেখা যায়। জুরাইনের বাসিন্দা আর্জেন্টিনা সমর্থক ইউসুফ বলেন, “ম্যাচটা ছিল দারুণ রোমাঞ্চকর। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে ওঠায় আনন্দটা অন্যরকম। 

এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। কলেজ শিক্ষার্থী নাঈম বলেন, বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখেছি। খেলা শেষ হতেই আমরা সবাই রাস্তায় নেমে উদযাপন করেছি। এখন একটাই অপেক্ষা, শিরোপা জেতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়